উক্ত বৈষম্য ছাড়াও আর অনেক বৈষম্যের প্রতিবাদেই সংঘটিত হয় আমাদের স্বাধীনতা আন্দোলন- বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত বৈষম্য তথা অর্থনৈতিক, প্রশাসনিক ও সামরিক বৈষম্য ছাড়াও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক বৈষম্যের প্রতিবাদে আমাদের স্বাধীনতা আন্দোলন সংঘটিত হয়। দুই পাকিস্তানের মধ্যে যেসব বৈষম্য ছিল তার মধ্যে রাজনৈতিক বৈষম্য অন্যতম। ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মের পর থেকেই সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে পঙ্গু করে পশ্চিম পাকিস্তানের মুখাপেক্ষী করে রাখা হয়। বাঙালি রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর নির্যাতন চালিয়ে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ অচল করে রাখা হয়। পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকাশক্তি ছিল সিভিল সার্ভিস কর্মকর্তাগণ। ১৯৬২ সালে পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তার ৯৫৪ জনের মধ্যে বাঙালি ছিল ১১৯ জন। ১৯৪৭ সালে করাচিতে রাজধানী হওয়ায় সকল সরকারি অফিস-আদালতে পশ্চিম পাকিস্তানিরা ব্যাপক হারে চাকরি লাভ করে। সামরিক বাহিনীতে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল অতি নগণ্য। শিক্ষাক্ষেত্রেও পূর্ব পাকিস্তানিরা বেশি বৈষম্যের শিকার হয়েছিল। পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের নিরক্ষর রাখার চেষ্টা অব্যাহত রাখে। পশ্চিম পাকিস্তানে শিক্ষা বিস্তারের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করলেও পূর্ব পাকিস্তানে শিক্ষাবিস্তারের জন্য কোনো চেষ্টা করা হয়নি। সামাজিক বৈষম্যের ক্ষেত্রে দেখা যায়, রাস্তাঘাট, স্কুল-কলেজ, অফিস-আদালত, হাসপাতাল, ডাকঘর, টেলিফোন প্রভৃতির ক্ষেত্রে বাঙালিদের তুলনায় পশ্চিম পাকিস্তান বেশি সুবিধা ভোগ করত। সাংস্কৃতিক ক্ষেত্রেও বাঙালিরা পশ্চিম পাকিস্তান কর্তৃক বৈষম্যের শিকার হয়েছিল। দুই অঞ্চলের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ছিল সম্পূর্ণ আলাদা। পশ্চিম পাকিস্তানিরা বাংলা ভাষাকে উচ্ছেদ করার চেষ্টা করে এবং বাংলা ভাষাকে আরবি বর্ণে লেখার ষড়যন্ত্র শুরু করে। পরিশেষে বলা যায়, উল্লিখিত প্রত্যেকটি বৈষম্য বাঙালির স্বাধীনতা আন্দোলন সংঘটনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা পালন করেছিল। যেমন- সাংস্কৃতিক বৈষম্যের প্রথম প্রতিবাদ ছিল ভাষা আন্দোলন, যার সফলতার সূত্র ধরে বাঙালি জাতীয়তাবাদের উত্থান ঘটে। আর এ চেতনাই পরবর্তীকালে বাঙালির স্বাধীনতা সংগ্রামের পথকে সুগম করে তোলে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) · সৃজনশীল
উক্ত বৈষম্য ছাড়াও আর অনেক বৈষম্যের প্রতিবাদেই সংঘটিত হয় আমাদের স্বা…
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

