শেয়ারFacebookWhatsApp

উক্ত পোস্টারে পাকিস্তান আমলের কোন ধরনের বৈষম্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত পোস্টারে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক, প্রশাসনিক ও সামরিক বৈষম্য ফুটে উঠেছে। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক ভয়াবহ বৈষম্যের শিকার হয় অর্থনৈতিক ক্ষেত্রে। জন্মলগ্ন থেকে পাকিস্তানে তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। প্রথমটি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল যথাক্রমে ১১৩ কোটি ও ৫০০ কোটি রুপি, দ্বিতীয়টি বরাদ্ধ ছিল ৯৫০ কোটি রুপি এবং ১৩৫০ কোটি রুপি। তৃতীয়টিতে পূর্ব ও পশ্চিমের জন্য বরাদ্দ যথাক্রমে ৩৬% ও ৬৩%। রাজধানী উন্নয়নের জন্য বরাদ্দ বেশিরভাগ ছিল পশ্চিম পাকিস্তানের জন্য। প্রশাসনিক ক্ষেত্রেও বৈষম্যের এই চিত্র ছিল অপরিবর্তিত। ১৯৫৬ সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ৪২০০০ কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র ২৯০০ জন। পূর্ব পাকিস্তানিদের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের এ ধারা সামরিক ক্ষেত্রেও অব্যহত ছিল। ১৯৬৬ সালে সামরিক বাহিনীর মোট ১৭ জন শীর্ষ কর্মকর্তার মাত্র একজন ছিলেন বাঙালি। যেমনটি উদ্দীপকের পোস্টারেও প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের পোস্টারে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বিভিন্ন বৈষম্য উপস্থাপন করা হয়েছে। এতে দেখা যায়, উন্নয়ন খাতে পূর্ব ও পাকিস্তানের ব্যয় যথাক্রমে ৩০০০ ও ৬০০০ কোটি টাকা। পূর্ব পাকিস্তানে চাউল, আটা, সরিষার তৈল ও স্বর্ণের মূল্য পশ্চিম পাকিস্তানের দ্বিগুণ। এসব তথ্য উপরে আলোচিত অর্থনৈতিক বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ। পোস্টারে আরো দেখা যায়, কেন্দ্রীয় সরকারের চাকরিতে পূর্ব পাকিস্তানের শতকরা ১৫ জন এবং পশ্চিম পাকিস্তানের শতকরা ৮৫ জন নিয়োগ পায়। যা প্রশাসনিক বৈষম্যেকে নির্দেশ করে। আবার সামরিক বিভাগের চাকরিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের যথাক্রমে শতকরা ১০ জন ও শতকরা ৯০ জনের নিয়োগ পূর্ব পাকিস্তানের যথাক্রমে শতকরা ১০ জন ও শতকরা ৯০ জনের নিয়োগ পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের সামরিক বৈষম্যকে উঙ্গিত করে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) · সৃজনশীল

উক্ত পোস্টারে পাকিস্তান আমলের কোন ধরনের বৈষম্য ফুটে উঠেছে? ব্যাখ্যা…

উদ্দীপক

question image

Sylhet · 2023

উত্তর

COP এর পূর্ণরূপ হলো- Combined Opposition Party.

উত্তর

'তাশখন্দ চুক্তি' হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পাদিত যুদ্ধ বিরতি চুক্তি। ১৯৬৬ সালের জানুয়ারি মাসে সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনের মধ্যস্থতায় তাসখন্দ শহরে ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্য দিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধের অবসান হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পোস্টারে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক, প্রশাসনিক ও সামরিক বৈষম্য ফুটে উঠেছে। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক ভয়াবহ বৈষম্যের শিকার হয় অর্থনৈতিক ক্ষেত্রে। জন্মলগ্ন থেকে পাকিস্তানে তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। প্রথমটি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল যথাক্রমে ১১৩ কোটি ও ৫০০ কোটি রুপি, দ্বিতীয়টি বরাদ্ধ ছিল ৯৫০ কোটি রুপি এবং ১৩৫০ কোটি রুপি। তৃতীয়টিতে পূর্ব ও পশ্চিমের জন্য বরাদ্দ যথাক্রমে ৩৬% ও ৬৩%। রাজধানী উন্নয়নের জন্য বরাদ্দ বেশিরভাগ ছিল পশ্চিম পাকিস্তানের জন্য। প্রশাসনিক ক্ষেত্রেও বৈষম্যের এই চিত্র ছিল অপরিবর্তিত। ১৯৫৬ সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ৪২০০০ কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র ২৯০০ জন। পূর্ব পাকিস্তানিদের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের এ ধারা সামরিক ক্ষেত্রেও অব্যহত ছিল। ১৯৬৬ সালে সামরিক বাহিনীর মোট ১৭ জন শীর্ষ কর্মকর্তার মাত্র একজন ছিলেন বাঙালি। যেমনটি উদ্দীপকের পোস্টারেও প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের পোস্টারে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বিভিন্ন বৈষম্য উপস্থাপন করা হয়েছে। এতে দেখা যায়, উন্নয়ন খাতে পূর্ব ও পাকিস্তানের ব্যয় যথাক্রমে ৩০০০ ও ৬০০০ কোটি টাকা। পূর্ব পাকিস্তানে চাউল, আটা, সরিষার তৈল ও স্বর্ণের মূল্য পশ্চিম পাকিস্তানের দ্বিগুণ। এসব তথ্য উপরে আলোচিত অর্থনৈতিক বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ। পোস্টারে আরো দেখা যায়, কেন্দ্রীয় সরকারের চাকরিতে পূর্ব পাকিস্তানের শতকরা ১৫ জন এবং পশ্চিম পাকিস্তানের শতকরা ৮৫ জন নিয়োগ পায়। যা প্রশাসনিক বৈষম্যেকে নির্দেশ করে। আবার সামরিক বিভাগের চাকরিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের যথাক্রমে শতকরা ১০ জন ও শতকরা ৯০ জনের নিয়োগ পূর্ব পাকিস্তানের যথাক্রমে শতকরা ১০ জন ও শতকরা ৯০ জনের নিয়োগ পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের সামরিক বৈষম্যকে উঙ্গিত করে।

উত্তর

উক্ত বৈষম্য তথা অর্থনৈতিক, প্রশাসনিক ও সামরিক বৈষম্য ছাড়াও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক বৈষম্যের প্রতিবাদে আমাদের স্বাধীনতা আন্দোলন সংঘটিত হয়। দুই পাকিস্তানের মধ্যে যেসব বৈষম্য ছিল তার মধ্যে রাজনৈতিক বৈষম্য অন্যতম। ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মের পর থেকেই সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে পঙ্গু করে পশ্চিম পাকিস্তানের মুখাপেক্ষী করে রাখা হয়। বাঙালি রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর নির্যাতন চালিয়ে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ অচল করে রাখা হয়। পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকাশক্তি ছিল সিভিল সার্ভিস কর্মকর্তাগণ। ১৯৬২ সালে পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তার ৯৫৪ জনের মধ্যে বাঙালি ছিল ১১৯ জন। ১৯৪৭ সালে করাচিতে রাজধানী হওয়ায় সকল সরকারি অফিস-আদালতে পশ্চিম পাকিস্তানিরা ব্যাপক হারে চাকরি লাভ করে। সামরিক বাহিনীতে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল অতি নগণ্য। শিক্ষাক্ষেত্রেও পূর্ব পাকিস্তানিরা বেশি বৈষম্যের শিকার হয়েছিল। পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের নিরক্ষর রাখার চেষ্টা অব্যাহত রাখে। পশ্চিম পাকিস্তানে শিক্ষা বিস্তারের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করলেও পূর্ব পাকিস্তানে শিক্ষাবিস্তারের জন্য কোনো চেষ্টা করা হয়নি। সামাজিক বৈষম্যের ক্ষেত্রে দেখা যায়, রাস্তাঘাট, স্কুল-কলেজ, অফিস-আদালত, হাসপাতাল, ডাকঘর, টেলিফোন প্রভৃতির ক্ষেত্রে বাঙালিদের তুলনায় পশ্চিম পাকিস্তান বেশি সুবিধা ভোগ করত। সাংস্কৃতিক ক্ষেত্রেও বাঙালিরা পশ্চিম পাকিস্তান কর্তৃক বৈষম্যের শিকার হয়েছিল। দুই অঞ্চলের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ছিল সম্পূর্ণ আলাদা। পশ্চিম পাকিস্তানিরা বাংলা ভাষাকে উচ্ছেদ করার চেষ্টা করে এবং বাংলা ভাষাকে আরবি বর্ণে লেখার ষড়যন্ত্র শুরু করে। পরিশেষে বলা যায়, উল্লিখিত প্রত্যেকটি বৈষম্য বাঙালির স্বাধীনতা আন্দোলন সংঘটনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা পালন করেছিল। যেমন- সাংস্কৃতিক বৈষম্যের প্রথম প্রতিবাদ ছিল ভাষা আন্দোলন, যার সফলতার সূত্র ধরে বাঙালি জাতীয়তাবাদের উত্থান ঘটে। আর এ চেতনাই পরবর্তীকালে বাঙালির স্বাধীনতা সংগ্রামের পথকে সুগম করে তোলে।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2023

ক
কোন প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?
খ
মৌলিক গণতন্ত্র কী? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে '?' চিহ্নিত সালটি ঐতিহাসিক কোন আন্দোলনকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত আন্দোলনটি পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখে- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2023

ক
কোন প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?
খ
মৌলিক গণতন্ত্র কী? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে '?' চিহ্নিত সালটি ঐতিহাসিক কোন আন্দোলনকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত আন্দোলনটি পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখে- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মৌলিক গণতন্ত্র কী? ব্যাখ্যা কর।

মৌলিক গণতন্ত্র কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?

কোন প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Sylhet · 2023

ক
'COP′COP^{\prime} এর পূর্ণরূপ কী?
খ
'তাসখন্দ চুক্তি' বলতে কী বোঝায়?
গ
উক্ত পোস্টারে পাকিস্তান আমলের কোন ধরনের বৈষম্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত বৈষম্য ছাড়াও আর অনেক বৈষম্যের প্রতিবাদেই সংঘটিত হয় আমাদের স্বাধীনতা আন্দোলন- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'তাসখন্দ চুক্তি' বলতে কী বোঝায়?

'তাসখন্দ চুক্তি' বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'COP′COP^{\prime} এর পূর্ণরূপ কী?

'COP′COP^{\prime} এর পূর্ণরূপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2023

ক
মৌলিক গণতন্ত্র কী?
খ
আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল?
গ
উদ্দীপকের চিত্রে কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়? উক্ত আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা কর।
ঘ
স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানে উক্ত আন্দোলনের কোনো প্রভাব আছে কি? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2023

ক
মৌলিক গণতন্ত্র কী?
খ
আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল?
গ
উদ্দীপকের চিত্রে কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়? উক্ত আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা কর।
ঘ
স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানে উক্ত আন্দোলনের কোনো প্রভাব আছে কি? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল?

আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মৌলিক গণতন্ত্র কী?

মৌলিক গণতন্ত্র কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

একটি রাষ্ট্রের দুটি অংশ 'ক' ও 'খ'। 'ক' অংশের জনগণকে 'খ' অংশের শাসকবৃন্দ বৈষম্যের চোখে দেখতো। বৈষম্য ক্রমেই বাড়ছিল। বৈষম্য থেকে মুক্ত করতে একজন নেতার আবির্ভাব হয়। তার কর্মকাণ্ড তাকে জননেতায় পরিণত করে। পরবর্তীতে তাঁকে প্রধান আসামী করে মোট ৩৫ জনের বিরুদ্ধে শাসক গোষ্ঠী একটি মিথ্যা মামলা দায়ের করেন।

Jessore · 2023

ক
COP কী?
খ
ছয় দফাকে কেন বাঙালির মুক্তির সনদ বলা হয়?
গ
উদ্দীপকের মামলার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মামলার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত মামলাই পরবর্তীতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উক্ত আন্দোলনটি পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেউদ্দীপকে '?' চিহ্নিত সালটি ঐতিহাসিক কোন আন্দোলনকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।মৌলিক গণতন্ত্র কী? ব্যাখ্যা কর।কোন প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?উক্ত বৈষম্য ছাড়াও আর অনেক বৈষম্যের প্রতিবাদেই সংঘটিত হয় আমাদের স্বাধীনতা আন্দোলন'তাসখন্দ চুক্তি' বলতে কী বোঝায়?'COP [গণিত] এর পূর্ণরূপ কী?স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানে উক্ত আন্দোলনের কোনো প্রভাব আছে কি? মতামত দাও।উদ্দীপকের চিত্রে কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়? উক্ত আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনআগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল?মৌলিক গণতন্ত্র কী?উক্ত মামলাই পরবর্তীতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল- বি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।