শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চিত্রে কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়? উক্ত আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের চিত্রটি ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থান নির্দেশ করছে। ১৯৬৯ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে ওঠে এক দুর্বার আন্দোলন, যা উনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। এ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আইয়ুব খানের পতন ঘটে। ১৯৬৬ সালের ছয় দফা দাবি প্রতিষ্ঠার আন্দোলন ধীরে ধীরে গণঅভ্যুত্থানের দিকে রূপ নিতে থাকে। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার আগরতলা মামলা দায়ের করে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারকার্য চলার সময় পাকিস্তানের উভয় অংশে আইয়ুববিরোধী আন্দোলন দানা বাঁধতে থাকে। আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন করা হয়। অন্যদিকে ছাত্র সংগঠনের নেতৃত্বে গঠন করা হয় 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ'। এ ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা দাবি নিয়ে গণঅভ্যুত্থানের ডাক দেয়। এরপর থেকে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি (ডাক) ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে পূর্ব পাকিস্তানে ব্যাপক গণআন্দোলন গড়ে উঠে। এরই মধ্যে ১৯৬৯ সালের ১৫ই ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়। তার হত্যার প্রতিবাদে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ১৮ই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহাকে বেয়োনেট চার্জ করে হত্যা করে। এরপর থেকে আন্দোলন আরও বেগবান হলে দেশের সার্বিক পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। অবশেষে গণঅভ্যুত্থানের চাপে আইয়ুব খান বঙ্গবন্ধুকে মুক্তি দেন এবং নিজে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। উদ্দীপকের চিত্রে পুলিশের গুলিতে নিহত শহিদ ছাত্রনেতা আসাদের ছবি প্রদর্শিত হয়েছে। যেহেতু ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সাথে শহিদ ছাত্রনেতা আসাদ ওতপ্রোতভাবে জড়িত সেহেতু বলা যায়, উদ্দীপকের চিত্রে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ইঙ্গিত রয়েছে, যা উপরে উল্লিখিত প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) · সৃজনশীল

উদ্দীপকের চিত্রে কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়? উক্ত আন্দোলনের প্র…

উদ্দীপক

question image

Barisal · 2023

উত্তর

মৌলিক গণতন্ত্র হচ্ছে এক ধরনের সীমিত গণতন্ত্র, যাতে কেবল নির্দিষ্ট সংখ্যক লোকের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার ছিল।

উত্তর

পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ভিত্তিক আন্দোলনকে দমন করার জন্য আগরতলা মামলা দায়ের করা হয়। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ভারতীয় সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়, সেখানে ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। এ জন্য এ মামলাটির নাম দেওয়া হয় আগরতলা মামলা।

উত্তর

উদ্দীপকের চিত্রটি ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থান নির্দেশ করছে। ১৯৬৯ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে ওঠে এক দুর্বার আন্দোলন, যা উনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। এ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আইয়ুব খানের পতন ঘটে। ১৯৬৬ সালের ছয় দফা দাবি প্রতিষ্ঠার আন্দোলন ধীরে ধীরে গণঅভ্যুত্থানের দিকে রূপ নিতে থাকে। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার আগরতলা মামলা দায়ের করে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারকার্য চলার সময় পাকিস্তানের উভয় অংশে আইয়ুববিরোধী আন্দোলন দানা বাঁধতে থাকে। আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন করা হয়। অন্যদিকে ছাত্র সংগঠনের নেতৃত্বে গঠন করা হয় 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ'। এ ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা দাবি নিয়ে গণঅভ্যুত্থানের ডাক দেয়। এরপর থেকে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি (ডাক) ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে পূর্ব পাকিস্তানে ব্যাপক গণআন্দোলন গড়ে উঠে। এরই মধ্যে ১৯৬৯ সালের ১৫ই ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়। তার হত্যার প্রতিবাদে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ১৮ই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহাকে বেয়োনেট চার্জ করে হত্যা করে। এরপর থেকে আন্দোলন আরও বেগবান হলে দেশের সার্বিক পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। অবশেষে গণঅভ্যুত্থানের চাপে আইয়ুব খান বঙ্গবন্ধুকে মুক্তি দেন এবং নিজে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। উদ্দীপকের চিত্রে পুলিশের গুলিতে নিহত শহিদ ছাত্রনেতা আসাদের ছবি প্রদর্শিত হয়েছে। যেহেতু ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সাথে শহিদ ছাত্রনেতা আসাদ ওতপ্রোতভাবে জড়িত সেহেতু বলা যায়, উদ্দীপকের চিত্রে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ইঙ্গিত রয়েছে, যা উপরে উল্লিখিত প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল।

উত্তর

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত আন্দোলনের অর্থাৎ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। জনগণের মনে আইয়ুববিরোধী আন্দোলনে বিজয়ের মাধ্যমে যে মনোভাবের জন্ম হয় তা এদেশের স্বাধীনতা বয়ে আনতে এক মহৌষধের ভূমিকা পালন করেছিল। '৬৯ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাঙালিরা অধিকার সচেতন হয়ে ওঠে। তারা অন্যায়ের প্রতিবাদ করতে শেখে। মনস্তাত্ত্বিকভাবে তারা সংগ্রামী হয়ে ওঠে। এ আন্দোলনের মাধ্যমে গ্রাম ও শহরের কৃষক এবং শ্রমিকদের মাঝে জাতীয় চেতনার উন্মেষ ঘটে। পূর্ব বাংলার সর্বস্তরের জনগণের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। বাঙালি জাতীয়তাবাদ পরিপূর্ণতা লাভ করে। যাতে বলীয়ান হয়ে জনগণ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। আর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম করে এদেশ স্বাধীন করে। এভাবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান জনগণের মাঝে যে মনোভাবের বা চেতনার উন্মেষ ঘটিয়েছিল তা দেশের স্বাধীনতার পথকে সুগম করেছিল। উপরের আলোচনা থেকে বলা যায় ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে চেতনার উন্মেষ ঘটেছিল তার চূড়ান্ত পরিণতি হলো বাংলাদেশের স্বাধীনতা অর্জন।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2023

ক
কোন প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?
খ
মৌলিক গণতন্ত্র কী? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে '?' চিহ্নিত সালটি ঐতিহাসিক কোন আন্দোলনকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত আন্দোলনটি পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখে- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2023

ক
কোন প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?
খ
মৌলিক গণতন্ত্র কী? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে '?' চিহ্নিত সালটি ঐতিহাসিক কোন আন্দোলনকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত আন্দোলনটি পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখে- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মৌলিক গণতন্ত্র কী? ব্যাখ্যা কর।

মৌলিক গণতন্ত্র কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?

কোন প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Sylhet · 2023

ক
'COP′COP^{\prime} এর পূর্ণরূপ কী?
খ
'তাসখন্দ চুক্তি' বলতে কী বোঝায়?
গ
উক্ত পোস্টারে পাকিস্তান আমলের কোন ধরনের বৈষম্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত বৈষম্য ছাড়াও আর অনেক বৈষম্যের প্রতিবাদেই সংঘটিত হয় আমাদের স্বাধীনতা আন্দোলন- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Sylhet · 2023

ক
'COP′COP^{\prime} এর পূর্ণরূপ কী?
খ
'তাসখন্দ চুক্তি' বলতে কী বোঝায়?
গ
উক্ত পোস্টারে পাকিস্তান আমলের কোন ধরনের বৈষম্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত বৈষম্য ছাড়াও আর অনেক বৈষম্যের প্রতিবাদেই সংঘটিত হয় আমাদের স্বাধীনতা আন্দোলন- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'তাসখন্দ চুক্তি' বলতে কী বোঝায়?

'তাসখন্দ চুক্তি' বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'COP′COP^{\prime} এর পূর্ণরূপ কী?

'COP′COP^{\prime} এর পূর্ণরূপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2023

ক
মৌলিক গণতন্ত্র কী?
খ
আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল?
গ
উদ্দীপকের চিত্রে কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়? উক্ত আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা কর।
ঘ
স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানে উক্ত আন্দোলনের কোনো প্রভাব আছে কি? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল?

আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মৌলিক গণতন্ত্র কী?

মৌলিক গণতন্ত্র কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

একটি রাষ্ট্রের দুটি অংশ 'ক' ও 'খ'। 'ক' অংশের জনগণকে 'খ' অংশের শাসকবৃন্দ বৈষম্যের চোখে দেখতো। বৈষম্য ক্রমেই বাড়ছিল। বৈষম্য থেকে মুক্ত করতে একজন নেতার আবির্ভাব হয়। তার কর্মকাণ্ড তাকে জননেতায় পরিণত করে। পরবর্তীতে তাঁকে প্রধান আসামী করে মোট ৩৫ জনের বিরুদ্ধে শাসক গোষ্ঠী একটি মিথ্যা মামলা দায়ের করেন।

Jessore · 2023

ক
COP কী?
খ
ছয় দফাকে কেন বাঙালির মুক্তির সনদ বলা হয়?
গ
উদ্দীপকের মামলার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মামলার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত মামলাই পরবর্তীতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উক্ত আন্দোলনটি পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেউদ্দীপকে '?' চিহ্নিত সালটি ঐতিহাসিক কোন আন্দোলনকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।মৌলিক গণতন্ত্র কী? ব্যাখ্যা কর।কোন প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?উক্ত বৈষম্য ছাড়াও আর অনেক বৈষম্যের প্রতিবাদেই সংঘটিত হয় আমাদের স্বাধীনতা আন্দোলনউক্ত পোস্টারে পাকিস্তান আমলের কোন ধরনের বৈষম্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।'তাসখন্দ চুক্তি' বলতে কী বোঝায়?'COP [গণিত] এর পূর্ণরূপ কী?স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানে উক্ত আন্দোলনের কোনো প্রভাব আছে কি? মতামত দাও।আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল?মৌলিক গণতন্ত্র কী?উক্ত মামলাই পরবর্তীতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল- বি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।