উদ্দীপকে '?' চিহ্নিত সালটি ঐতিহাসিক কোন আন্দোলনকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত সালটি ঐতিহাসিক ছয় দফা। আন্দোলনকে নির্দেশ করেছে। পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণের হাত থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। মূলত ভারত-পাকিস্তান যুদ্ধ অবসানের পর পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রতি পশ্চিম পাকিস্তানি সরকারের চরম অবহেলা ও সীমাহীন বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু সোচ্চার হন। ১৯৬৬ সালের ৫-৬ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলীয় নেতারা একটি সম্মেলনের আহ্বান করেন। উক্ত সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন। যাতে প্রাদেশিক স্বায়ত্তশাসন, ব্যবসায়-বাণিজ্য পরিচালনার ক্ষমতা, প্রতিরক্ষা, রাজস্ব, সর্বজনীন ভোটের মাধ্যমে আইনসভা গঠন প্রভৃতি বিষয়ে দাবি জানানো হয়। উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে উল্লেখিত ১৯৬৬ সালে ছয় দফা দাবি উত্থাপনের প্রেক্ষাপটে পাকিস্তানের বৈষম্যমূলক আচরণ বিদ্যমান। শাসন ক্ষমতা পশ্চিম পাকিস্তানিদের হাতে থাকায় পূর্ব পাকিস্তান কর্মসংস্থান, শিক্ষা, যোগাযোগ, বাণিজ্যসহ সবক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। এ বৈষম্য অবসানের জন্য পূর্ব পাকিস্তানের জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করে। এতে বাঙালিদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য স্বায়ত্তশাসন দাবি করা হয়। পাকিস্তান সরকার এ দাবি মেনে না নেওয়ায় বাঙালিরা ছয় দফা ভিত্তিক আন্দোলন শুরু করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে '?' চিহ্নিত সালে সংঘটিত ছয় দফা আন্দোলন ছিল বাঙালির স্বাধিকারের আন্দোলন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত সালটি ঐতিহাসিক কোন আন্দোলনকে নির্দেশ করেছে? ব্…
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

