শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে '?' চিহ্নিত স্থান প্রাচীন বাংলার কোন শাসকের সাথে সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থান প্রাচীন বাংলায় স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা শশাংকের সাথে সঙ্গতিপূর্ণ। সামন্তরাজা শশাংক ৫৯৪ খ্রিষ্টাব্দের গোড়ার দিকে গৌড় অঞ্চলের ক্ষমতা দখল করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি গৌড়ে তার অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্যবিস্তার শুরু করেন। তিনি দণ্ডভুক্তি রাজ্য, উড়িষ্যার উৎকল ও কঙ্গোদ রাজ্য ও বিহারের মগধ রাজ্য জয় করেন। পশ্চিমে তার রাজ্য বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল। কামরূপের রাজা শশাংকের হাতে পরাজিত হন। এরপর তিনি পশ্চিম সীমান্তের দিকে মনোযোগ দেন। উত্তর ভারতে এ সময় দুজন শক্তিশালী রাজা ছিলেন। পশ্চিম দিক থেকে কনৌজের মৌখরি শক্তি বাংলা অধিকারের জন্য বারবার চেষ্টা করছিল তদুপরি সমসাময়িক সময়ে থানেশ্বরের রাজা প্রভাবকরবর্ধনের কন্যা রাজ্যশ্রীর সঙ্গে কনৌজের মৌখরি রাজা গ্রহবর্মণের বিয়ে হলে কনৌজ থানেশ্বর জোট গড়ে ওঠে। এ জোটের ফলে বাংলার নিরাপত্তা বিঘ্নিত হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে শশাংকও কূটনৈতিক সূত্রে মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করে স্বীয় শক্তি বৃদ্ধি করেন। শশাংক শৈবধর্মের উপাসক ছিলেন। চীনা পরিব্রাজক হিউয়েন সাং তাকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন। সর্বোপরি বলা যায়, সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাংক একটি বিশিষ্ট নাম। প্রাচীন বাংলার ইতিহাসে তিনিই প্রথম সার্বভৌম শাসক ছিলেন। সুতরাং এটি স্পষ্ট যে, উদ্দীপকের '?' চিহ্নিত স্থানটি গৌড়রাজ শশাংকের সাথে সঙ্গতিপূর্ণ।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল

উদ্দীপকে '?' চিহ্নিত স্থান প্রাচীন বাংলার কোন শাসকের সাথে সঙ্গতিপূর…

উদ্দীপক

question image

Comilla · 2023

উত্তর

সোমপুর বিহার নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানে অবস্থিত।

উত্তর

বৈদেশিক শক্তির আক্রমণে পরাজিত হওয়ায় প্রাচীন বাংলায় চন্দ্র বংশের শাসনের পতন ঘটে। দক্ষিণ-পূর্ব বাংলার সবচেয়ে শক্তিশালী স্বাধীন রাজবংশ ছিল চন্দ্র বংশ। এ বংশের রাজারা দেড়শ বছর এ অঞ্চল শাসন করেন। গোবিন্দচন্দ্র ছিলেন এ বংশের শেষ রাজা। তাঁর রাজত্বকালে চোলরাজ রাজেন্দ্র চোল ও কলচুরিরাজ কর্ণ বঙ্গ আক্রমণ করেন। এই দুই বৈদেশিক শক্তির আক্রমণ চন্দ্র রাজার ক্ষমতা হ্রাস করে এবং বাংলায় এ বংশের পতন ঘটে।

উত্তর

উদ্দীপকে '?' চিহ্নিত স্থান প্রাচীন বাংলায় স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা শশাংকের সাথে সঙ্গতিপূর্ণ। সামন্তরাজা শশাংক ৫৯৪ খ্রিষ্টাব্দের গোড়ার দিকে গৌড় অঞ্চলের ক্ষমতা দখল করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি গৌড়ে তার অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্যবিস্তার শুরু করেন। তিনি দণ্ডভুক্তি রাজ্য, উড়িষ্যার উৎকল ও কঙ্গোদ রাজ্য ও বিহারের মগধ রাজ্য জয় করেন। পশ্চিমে তার রাজ্য বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল। কামরূপের রাজা শশাংকের হাতে পরাজিত হন। এরপর তিনি পশ্চিম সীমান্তের দিকে মনোযোগ দেন। উত্তর ভারতে এ সময় দুজন শক্তিশালী রাজা ছিলেন। পশ্চিম দিক থেকে কনৌজের মৌখরি শক্তি বাংলা অধিকারের জন্য বারবার চেষ্টা করছিল তদুপরি সমসাময়িক সময়ে থানেশ্বরের রাজা প্রভাবকরবর্ধনের কন্যা রাজ্যশ্রীর সঙ্গে কনৌজের মৌখরি রাজা গ্রহবর্মণের বিয়ে হলে কনৌজ থানেশ্বর জোট গড়ে ওঠে। এ জোটের ফলে বাংলার নিরাপত্তা বিঘ্নিত হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে শশাংকও কূটনৈতিক সূত্রে মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করে স্বীয় শক্তি বৃদ্ধি করেন। শশাংক শৈবধর্মের উপাসক ছিলেন। চীনা পরিব্রাজক হিউয়েন সাং তাকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন। সর্বোপরি বলা যায়, সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাংক একটি বিশিষ্ট নাম। প্রাচীন বাংলার ইতিহাসে তিনিই প্রথম সার্বভৌম শাসক ছিলেন। সুতরাং এটি স্পষ্ট যে, উদ্দীপকের '?' চিহ্নিত স্থানটি গৌড়রাজ শশাংকের সাথে সঙ্গতিপূর্ণ।

উত্তর

উক্ত শাসক তথা শশাংকের মৃত্যুর পর ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। যা ইতিহাসে মাৎস্যন্যায় হিসেবে পরিচিত। শশাংকের মৃত্যুর পর দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিলেন না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। উত্তর ভারতের সম্রাট হর্ষবর্ধন ও কামরূপের রাজা ভাস্করবর্মণের হাতে গৌড় রাজ্য ছিন্ন-ভিন্ন হয়ে গিয়েছিল। অন্যদিকে, ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে উঠেছিল। এসময় বাংলার সকল অধিপতিরা ছোট ছোট অঞ্চলগুলোকে গ্রাস করছিল। কারণ শক্ত হাতে কেন্দ্রীয় শাসন পরিচালনার মতো কেউ ছিল না। অরাজকতার এ সময়কালকেই পাল তাম্রশাসনে 'মাৎস্যন্যায়' বলে আখ্যায়িত করা হয়েছে। 'মাৎস্যন্যায়' হলো পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো পরিস্থিতি। অর্থাৎ জোর যার মুলুক তার এমন বিশৃঙ্খল অবস্থা। দীর্ঘ একশ বছরব্যাপী বাংলায় এ অবস্থা চলতে থাকে। পরিশেষে বলা যায়, শশাংকের মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের সংকট এবং ক্ষমতা দখলের সংঘাতের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয় তা নিঃসন্দেহে ইতিহাসে এক অন্ধকার যুগ ছিল। জনসাধারণ সকল বিবাদ ভুলে গোপাল নামের এক ব্যক্তিকে রাজপদে নির্বাচিত করলে ইতিহাসের এ অন্ধকার যুগের অবসান ঘটে।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কমলপুর পৌরসভার চেয়ারম্যান বনি খান তার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। সে শিক্ষা প্রতিষ্ঠানে দেশ-বিদেশের শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়। তার এলাকার বিভিন্ন ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম পালনের সুবিধার বিষয়ে তিনি মনোযোগী হন। তিনি তার পৌরসভায় শান্তিশৃঙ্খলা স্থাপনেও সমর্থ হন। ফলে তিনি দীর্ঘদিন পৌর শাসন করার সুযোগ লাভ করেন।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?
খ
ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?
গ
আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে কমলপুর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত শাসকের আদর্শ ও অনুপ্রেরণাই উদ্দীপকের বনি খানের দীর্ঘদিন পৌরশাসন করার পিছনে কাজ করেছে- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?

ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?

বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গঙ্গারিডই রাজ্যটির অবস্থান ব্যাখ্যা কর।

গঙ্গারিডই রাজ্যটির অবস্থান ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?

ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী প্রাণ বাঁচাতে বাংলাদেশের কক্সবাজারে এসে আশ্রয় নিয়েছে। কারণ, সে দেশের রাখাইন রাজ্যে সামরিক জান্তা সরকার রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে তাদেরকে হত্যা, ধর্ষণ, লুটপাটসহ সবধরনের মানবতাবিরোধী অপরাধ করে চলেছে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
সোমপুর বিহার কোথায় অবস্থিত?
খ
ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের ঘটনার সাথে প্রাচীন বাংলার কোন অবস্থার মিল পাচ্ছো? ব্যাখ্যা করো।
ঘ
প্রাচীন বাংলার উক্ত ঘটনাটির সমাধান কীভাবে এসেছিল? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?

ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সোমপুর বিহার কোথায় অবস্থিত?

সোমপুর বিহার কোথায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইতিহাসের শিক্ষক শ্রেণিতে বললেন, প্রাচীন বাংলায় একটি রাজবংশে রাজস্ব ব্যবস্থায় ছিল ভাগ, ভোগ, হিরণ্য ও উপরিকর। আরো ছিল প্রতিরক্ষামূলক বিচার বিভাগ, পুলিশ বিভাগ, গুপ্তচর বাহিনী ও সামরিক বাহিনী।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
প্রাচীন বাংলার প্রথম উল্লেখযোগ্য রাজবংশ কোনটি?
খ
মাৎস্যন্যায় বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের কোন রাজবংশের রাজস্ব ব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের রাজস্বব্যবস্থার সাথে প্রতিরক্ষামূলক ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

উক্ত শাসকের আদর্শ ও অনুপ্রেরণাই উদ্দীপকের বনি খানের দীর্ঘদিন পৌরশাসন করার পিছনে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে কমলপুর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে তোমত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?গঙ্গারিডই রাজ্যটির অবস্থান ব্যাখ্যা কর।ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?প্রাচীন বাংলার উক্ত ঘটনাটির সমাধান কীভাবে এসেছিল? বিশ্লেষণ করো।উদ্দীপকের ঘটনার সাথে প্রাচীন বাংলার কোন অবস্থার মিল পাচ্ছো? ব্যাখ্যা করো।ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?সোমপুর বিহার কোথায় অবস্থিত?উদ্দীপকের রাজস্বব্যবস্থার সাথে প্রতিরক্ষামূলক ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক তোমার উদ্দীপকের কোন রাজবংশের রাজস্ব ব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।