উদ্দীপকের চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের করা কোন গণআন্দোলনের প্রতিচ্ছবি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের করা উনসত্তরের গণভ্যুত্থানের প্রতিচ্ছবি। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার আগরতলা মামলা দায়ের করে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারকার্য চলার সময় পাকিস্তানের উভয় অংশে আইয়ুববিরোধী আন্দোলন দানা বাঁধতে থাকে। আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন করা হয়। অন্যদিকে ছাত্র সংগঠনের নেতৃত্বে গঠন করা হয় 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ'। এ ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা দাবি নিয়ে গণঅভ্যুত্থানের ডাক দেয়। এরপর থেকে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি (ডাক) ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে পূর্ব পাকিস্তানে ব্যাপক গণআন্দোলন গড়ে উঠে। এরই মধ্যে ১৯৬৯ সালের ১৫ই ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়। তার হত্যার প্রতিবাদে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ১৮ই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহাকে বেয়োনেট চার্জ করে হত্যা করে। এরপর থেকে আন্দোলন আরও বেগবান হলে দেশের সার্বিক পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। অবশেষে গণঅভ্যুত্থানের চাপে আইয়ুব খান বঙ্গবন্ধুকে মুক্তি দেন এবং নিজে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। উদ্দীপকে দেখা যায়, পলাশপুর উপজেলার চেয়ারম্যান লোকমান খান তার কাছের কিছু মানুষ ছাড়া অন্যান্যদের কোনোভাবেই সুযোগ-সুবিধা দিতেন না। তার এমন বৈষম্যমূলক ও অত্যাচারী কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে এলাকার মানুষ আন্দোলন ও বিক্ষোভ শুরু করে। চেয়ারম্যান তার ক্ষমতা ব্যবহার করে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে পদত্যাগ করেন। উদ্দীপকের আন্দোলনের পেছনেও অনুরূপ কারণ বিদ্যমান ছিল বলে বলা যায়, এটি উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবি।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন পাকিস্তানের বিরুদ্ধে বাঙালি…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


