"উদ্দীপকে চিত্র-২-এর সাথে যে শাসকের মিল পাওয়া যায় তিনিই ছিলেন পাল বংশের রাজাদের মধ্যে অন্যতম।" উক্তিটির সপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে চিত্র-২টি সোমপুর বিহারের যা পাল বংশের রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। ধর্মপাল ছিলেন পাল বংশের রাজাদের মধ্যে অন্যতম। গোপালের মৃত্যুর পর ধর্মপাল বাংলার ৭৮১ খ্রিষ্টাব্দে সিংহাসনে বসেন। পাল রাজাদের মধ্যে তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ। বাংলা ও বিহারব্যাপী তার শাসন প্রতিষ্ঠিত ছিল। তিনি বারানসি জয় করে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত রাজ্য বিস্তার করেন। কেউ কেউ মনে করেন ধর্মপাল নেপাল জয় করেছিলেন। তিনি প্রায় ৪০ বছর (৭৮১-৮২১ খ্রি.) রাজত্ব করেন। পিতার মতো রাজা ধর্মপাল বৌদ্ধধর্মের অনুসারী ছিলেন। পাল রাজাদের মধ্যে তিনিই সর্বোচ্চ সার্বভৌম ক্ষমতার অধিকারী হন। তিনি পরমেশ্বর, পরভট্টারক, মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। তিনি ভাগলপুরে বিক্রমশীল বিহার নির্মাণ করেন, যা ভারতবর্ষে বিখ্যাত বৌদ্ধবিহার ও শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এছাড়াও তিনি পাহাড়পুরে সোমপুর বিহার নামে আরেকটি বিহার নির্মাণ করেন, যা বর্তমানে বিশ্বসভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত। তিনি নিজে বৌদ্ধধর্মের হলেও অন্যান্য ধর্মের প্রতি তার কোনো বিদ্বেষ ছিল না। এমনকি ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গ ছিলেন একজন ব্রাহ্মণ। অতএব, ধর্মপাল ছিলেন পাল বংশের রাজাদের মধ্যে অন্যতম।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
"উদ্দীপকে চিত্র-২-এর সাথে যে শাসকের মিল পাওয়া যায় তিনিই ছিলেন পাল ব…
উদ্দীপক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর