উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত স্থানে প্রাচীন বাংলার যে শাসকের কথা বলা হয়েছে- তা বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে'?' চিহ্নিত স্থান প্রাচীন বাংলার শাসক শশাঙ্কের সাথে সংগতিপূর্ণ। উদ্দীপকের গৌড় রাজ্য, রাজধানী কর্ণসুবর্ণ, মহাসামন্ত থেকে সার্বভৌম শাসক ইত্যাদি তথ্যগুলো শশাঙ্কের সাথে সাদৃশ্যপূর্ণ। শশাঙ্ক ৬০৬ খ্রিষ্টাব্দের পূর্বেই রাজ সিংহাসনে আরোহণ করেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি গৌড়ে তার অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্য বিস্তার শুরু করেন। তিনি দণ্ডভুক্তি রাজ্য, উড়িষ্যার উৎকল ও কঙ্গোদ রাজ্য ও বিহারের মগধ রাজ্য জয় করেন। পশ্চিমে তার রাজ্য বারানসী পর্যন্ত বিস্তৃত ছিল। কামরূপের রাজা শশাঙ্কের হাতে পরাজিত হন। এরপর তিনি পশ্চিম সীমান্তের দিকে মনোযোগ দেন। উত্তর ভারতে এ সময় দুজন শক্তিশালী রাজা ছিলেন। পশ্চিম দিক থেকে কনৌজের মৌখরী শক্তি বাংলা অধিকারের জন্য বারবার চেষ্টা করছিল। তদুপরি সমসাময়িক সময়ে থানেশ্বরের রাজা প্রভাকরবর্ধনের কন্যা রাজ্যশ্রীর সঙ্গে কনৌজের মৌখরী রাজা গ্রহবর্মণের বিয়ে হলে কনৌজ-থানেশ্বর জোট গড়ে ওঠে। এ জোটের ফলে বাংলার নিরাপত্তা বিঘ্নিত হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে শশাঙ্কও কূটনৈতিক সূত্রে মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করে স্বীয় শক্তি বৃদ্ধি করেন। সুতরাং, উদ্দীপকের তথ্যগুলো রাজা শশাঙ্ককে নির্দেশ করা হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকের 'A চিহ্নিত স্থানে প্রাচীন বাংলার যে শাসকের কথা বলা হয়েছে…
উদ্দীপক

বগুড়া জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর