“উক্ত শাসকের মৃত্যুর পরে বাংলার ইতিহাসে অন্ধকার যুগের সূচনা হয়" - উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত শাসক তথা শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। – মন্তব্যটি যথার্থ। সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাঙ্ক একটি বিশিষ্ট নাম। প্রাচীন বাংলার ইতিহাসে তিনিই প্রথম সার্বভৌম শাসক। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। একদিকে হর্ষবর্ধন ও ভাস্কর বর্মণের হাতে গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়। অন্যদিকে, ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিল না। এ অরাজকতার সময়কালকে ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে মাৎস্যন্যায় বলে আখ্যায়িত করা হয়েছে। সাধারণত পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খলা পরিস্থিতিকে মাৎস্যন্যায় বলে। বাংলার সবল অধিপতিরা এমন করে ছোট অঞ্চলগুলো গ্রাস করেছিল। এই অরাজকতার যুগ চলে একশ বছরব্যাপী। অষ্টম শতকের মাঝামাঝি সময়ে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল ক্ষমতায় আসার মধ্য দিয়ে মাৎস্যন্যায় যুগের সমাপ্তি হয়। উদ্দীপকের তথ্যাবলি গৌড়, কর্ণসুবর্ণ, মহাসামন্ত ও সার্বভৌম শাসক দ্বারা, শশাঙ্ককে বোঝানো হয়েছে। রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় সৃষ্টি হয় মাৎস্যন্যায়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
“উক্ত শাসকের মৃত্যুর পরে বাংলার ইতিহাসে অন্ধকার যুগের সূচনা হয়" - উ…
উদ্দীপক

বগুড়া জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর