তথ্য-২-এর শাসক ছিলেন তাঁর বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক-বিশ্লেষণ করো।
উত্তর: তথ্য-২-এ ধর্মপালের কথা বলা হয়েছে। কেননা তিনি ৭৮১-৮২১ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন পরিচালনা করেন, তার উপাধি ছিল বিক্রমশীল এবং তিনি ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ শাসক। ধর্মপাল বাংলা ও বিহারব্যাপী তার শাসন প্রতিষ্ঠিত করেছিলেন। তার সময় 'ত্রিশক্তির সংঘর্ষ' হয়। ত্রিশক্তির সংঘর্ষের প্রথমদিকে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো বিশেষ ক্ষতি হয়নি। কারণ বিজয়ের পর রাষ্ট্রকূটরাজ দাক্ষিণাত্যে ফিরে যান। ধর্মপাল বারানসী ও প্রয়াগ জয় করে গঙ্গা-যমুনার মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত রাজ্য বিস্তার করেন। কেউ কেউ মনে করেন তিনি নেপালও জয় করেছিলেন। ধর্মপাল সর্বোচ্চ সার্বভৌম উপাধি পরমেশ্বর, পরমভট্টারক মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। তিনি ভাগলপুরের ২৪ মাইল পূর্বে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। তার নির্মিত 'বিক্রমশীল বিহার' নালন্দার মতো ভারতবর্ষের সর্বত্র ও ভারতবর্ষের বাইরে প্রসিদ্ধি লাভ করে। নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানেও ধর্মপাল এক বিশাল বিহার প্রতিষ্ঠা করেন। এটি সোমপুর বিহার নামে পরিচিত। তারানাথের মতে, ধর্মপাল বৌদ্ধধর্ম শিক্ষার জন্য ৫০টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। রাজা হিসেবে সকল ধর্মাবলম্বী প্রজার প্রতি সমান পৃষ্ঠপোষকতা ছিল পাল যুগের একটি বৈশিষ্ট্য। ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গ ছিলেন 'একজন ব্রাহ্মণ। পঞ্চাশ বছর পূর্বে যে দেশ অরাজকতা ও অত্যাচারের লীলাভূমি ছিল, তার নেতৃত্বে সেদেশ সহসা প্রবল শক্তিশালী হয়ে উত্তর ভারতে প্রভুত্ব প্রতিষ্ঠা করতে। সক্ষম হয়েছিল। উল্লিখিত কার্যাবলির কারণে ধর্মপাল বাংলার ইতিহাসে শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম হয়ে আছেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
তথ্য-২-এর শাসক ছিলেন তাঁর বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক-বিশ্লেষণ করো।
উদ্দীপক

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর