শেয়ারFacebookWhatsApp

তথ্য-১-এর সাথে প্রাচীন বাংলার কোন শাসকের কার্যক্রমের মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।

উত্তর: তথ্য-১ এর সাথে প্রাচীন বাংলার শাসক শশাঙ্কের কার্যক্রমের মিল পাওয়া যায়। উদ্দীপকের তথ্য ১-এ স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা, উত্তর ভারতে অভিযান ও শৈব ধর্মের অনুসরণের কথা বলা হয়েছে। যা শশাঙ্ককে নির্দেশ করে। কেননা তিনি স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন এবং শৈব ধর্মের অনুসারী ছিলেন। শশাঙ্ক ৬০৬ খ্রিষ্টাব্দের পূর্বেই রাজসিংহাসনে আরোহণ করেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি গৌড়ে তার অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্য বিস্তার শুরু করেন। তিনি দণ্ডভুক্তি রাজ্য, উড়িষ্যার উৎকল ও কঙ্গোদ রাজ্য ও বিহারের মগধ রাজ্য জয় করেন। পশ্চিমে তার রাজ্য বারানসী পর্যন্ত বিস্তৃত ছিল। কামরূপের রাজা শশাঙ্কের হাতে পরাজিত হন। এরপর তিনি পশ্চিম সীমান্তের দিকে মনোযোগ দেন। উত্তর ভারতে এ সময় দুজন শক্তিশালী রাজা ছিলেন। পশ্চিম দিক থেকে কনৌজের মৌখরী শক্তি বাংলা অধিকারের জন্য বারবার চেষ্টা করছিল। তদুপরি সমসাময়িক সময়ে থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধনের কন্যা রাজ্যশ্রীর সঙ্গে কনৌজের মৌখরী রাজা গ্রহবর্মণের বিয়ে হলে কনৌজ থানেশ্বর জোট গড়ে ওঠে। এ জোটের ফলে বাংলার নিরাপত্তা বিঘ্নিত হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে শশাঙ্কও, কূটনৈতিক সূত্রে মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করে স্বীয় শক্তি বৃদ্ধি করেন। শশাঙ্ক শৈবধর্মের উপাসক ছিলেন। সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাঙ্ক একটি বিশিষ্ট নাম। প্রাচীন বাংলার ইতিহাসে তিনিই প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল

তথ্য-১-এর সাথে প্রাচীন বাংলার কোন শাসকের কার্যক্রমের মিল পাওয়া যায়?…

উদ্দীপক

question image

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা · 2026

উত্তর

গঙ্গা নদীর যে দুটি স্রোত এখন ভাগীরথী ও পদ্মা বলে পরিচিত-এ উভয়ের মধ্যবর্তী অঞ্চলেই 'গঙ্গারিডই' রাজ্যের অবস্থান ছিল।

উত্তর

বরেন্দ্র অঞ্চলের মৎস্যজীবীরা তাদের নেতা দিব্যের নেতৃত্বে মহীপালের বিরুদ্ধে বিদ্রোহ করে। মহিপালের দুর্বলতায় বাংলা ও বিহারের বিভিন্ন অংশে ছোট ছোট স্বাধীন রাজ্যের সৃষ্টি হয়। দ্বিতীয় মহীপালের সময় বাংলার উত্তরাংশের বরেন্দ্র এলাকার সামন্তবর্গ প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে। ইতিহাসে এ বিদ্রোহ 'কৈবর্ত বিদ্রোহ' নামে পরিচিত। এ বিদ্রোহের নেতা ছিলেন কৈবর্ত বা মৎস্যজীবী সম্প্রদায়ের নেতা দিব্যেক বা দিব্য। তারা দ্বিতীয় মহীপালকে হত্যা করে বরেন্দ্র দখল করে নেয়া হয়।

উত্তর

তথ্য-১ এর সাথে প্রাচীন বাংলার শাসক শশাঙ্কের কার্যক্রমের মিল পাওয়া যায়। উদ্দীপকের তথ্য ১-এ স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা, উত্তর ভারতে অভিযান ও শৈব ধর্মের অনুসরণের কথা বলা হয়েছে। যা শশাঙ্ককে নির্দেশ করে। কেননা তিনি স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন এবং শৈব ধর্মের অনুসারী ছিলেন। শশাঙ্ক ৬০৬ খ্রিষ্টাব্দের পূর্বেই রাজসিংহাসনে আরোহণ করেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি গৌড়ে তার অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্য বিস্তার শুরু করেন। তিনি দণ্ডভুক্তি রাজ্য, উড়িষ্যার উৎকল ও কঙ্গোদ রাজ্য ও বিহারের মগধ রাজ্য জয় করেন। পশ্চিমে তার রাজ্য বারানসী পর্যন্ত বিস্তৃত ছিল। কামরূপের রাজা শশাঙ্কের হাতে পরাজিত হন। এরপর তিনি পশ্চিম সীমান্তের দিকে মনোযোগ দেন। উত্তর ভারতে এ সময় দুজন শক্তিশালী রাজা ছিলেন। পশ্চিম দিক থেকে কনৌজের মৌখরী শক্তি বাংলা অধিকারের জন্য বারবার চেষ্টা করছিল। তদুপরি সমসাময়িক সময়ে থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধনের কন্যা রাজ্যশ্রীর সঙ্গে কনৌজের মৌখরী রাজা গ্রহবর্মণের বিয়ে হলে কনৌজ থানেশ্বর জোট গড়ে ওঠে। এ জোটের ফলে বাংলার নিরাপত্তা বিঘ্নিত হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে শশাঙ্কও, কূটনৈতিক সূত্রে মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করে স্বীয় শক্তি বৃদ্ধি করেন। শশাঙ্ক শৈবধর্মের উপাসক ছিলেন। সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাঙ্ক একটি বিশিষ্ট নাম। প্রাচীন বাংলার ইতিহাসে তিনিই প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক।

উত্তর

তথ্য-২-এ ধর্মপালের কথা বলা হয়েছে। কেননা তিনি ৭৮১-৮২১ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন পরিচালনা করেন, তার উপাধি ছিল বিক্রমশীল এবং তিনি ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ শাসক। ধর্মপাল বাংলা ও বিহারব্যাপী তার শাসন প্রতিষ্ঠিত করেছিলেন। তার সময় 'ত্রিশক্তির সংঘর্ষ' হয়। ত্রিশক্তির সংঘর্ষের প্রথমদিকে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো বিশেষ ক্ষতি হয়নি। কারণ বিজয়ের পর রাষ্ট্রকূটরাজ দাক্ষিণাত্যে ফিরে যান। ধর্মপাল বারানসী ও প্রয়াগ জয় করে গঙ্গা-যমুনার মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত রাজ্য বিস্তার করেন। কেউ কেউ মনে করেন তিনি নেপালও জয় করেছিলেন। ধর্মপাল সর্বোচ্চ সার্বভৌম উপাধি পরমেশ্বর, পরমভট্টারক মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। তিনি ভাগলপুরের ২৪ মাইল পূর্বে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। তার নির্মিত 'বিক্রমশীল বিহার' নালন্দার মতো ভারতবর্ষের সর্বত্র ও ভারতবর্ষের বাইরে প্রসিদ্ধি লাভ করে। নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানেও ধর্মপাল এক বিশাল বিহার প্রতিষ্ঠা করেন। এটি সোমপুর বিহার নামে পরিচিত। তারানাথের মতে, ধর্মপাল বৌদ্ধধর্ম শিক্ষার জন্য ৫০টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। রাজা হিসেবে সকল ধর্মাবলম্বী প্রজার প্রতি সমান পৃষ্ঠপোষকতা ছিল পাল যুগের একটি বৈশিষ্ট্য। ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গ ছিলেন 'একজন ব্রাহ্মণ। পঞ্চাশ বছর পূর্বে যে দেশ অরাজকতা ও অত্যাচারের লীলাভূমি ছিল, তার নেতৃত্বে সেদেশ সহসা প্রবল শক্তিশালী হয়ে উত্তর ভারতে প্রভুত্ব প্রতিষ্ঠা করতে। সক্ষম হয়েছিল। উল্লিখিত কার্যাবলির কারণে ধর্মপাল বাংলার ইতিহাসে শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম হয়ে আছেন।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কমলপুর পৌরসভার চেয়ারম্যান বনি খান তার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। সে শিক্ষা প্রতিষ্ঠানে দেশ-বিদেশের শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়। তার এলাকার বিভিন্ন ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম পালনের সুবিধার বিষয়ে তিনি মনোযোগী হন। তিনি তার পৌরসভায় শান্তিশৃঙ্খলা স্থাপনেও সমর্থ হন। ফলে তিনি দীর্ঘদিন পৌর শাসন করার সুযোগ লাভ করেন।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?
খ
ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?
গ
আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে কমলপুর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত শাসকের আদর্শ ও অনুপ্রেরণাই উদ্দীপকের বনি খানের দীর্ঘদিন পৌরশাসন করার পিছনে কাজ করেছে- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?

ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?

বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গঙ্গারিডই রাজ্যটির অবস্থান ব্যাখ্যা কর।

গঙ্গারিডই রাজ্যটির অবস্থান ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?

ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী প্রাণ বাঁচাতে বাংলাদেশের কক্সবাজারে এসে আশ্রয় নিয়েছে। কারণ, সে দেশের রাখাইন রাজ্যে সামরিক জান্তা সরকার রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে তাদেরকে হত্যা, ধর্ষণ, লুটপাটসহ সবধরনের মানবতাবিরোধী অপরাধ করে চলেছে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
সোমপুর বিহার কোথায় অবস্থিত?
খ
ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের ঘটনার সাথে প্রাচীন বাংলার কোন অবস্থার মিল পাচ্ছো? ব্যাখ্যা করো।
ঘ
প্রাচীন বাংলার উক্ত ঘটনাটির সমাধান কীভাবে এসেছিল? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?

ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সোমপুর বিহার কোথায় অবস্থিত?

সোমপুর বিহার কোথায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইতিহাসের শিক্ষক শ্রেণিতে বললেন, প্রাচীন বাংলায় একটি রাজবংশে রাজস্ব ব্যবস্থায় ছিল ভাগ, ভোগ, হিরণ্য ও উপরিকর। আরো ছিল প্রতিরক্ষামূলক বিচার বিভাগ, পুলিশ বিভাগ, গুপ্তচর বাহিনী ও সামরিক বাহিনী।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
প্রাচীন বাংলার প্রথম উল্লেখযোগ্য রাজবংশ কোনটি?
খ
মাৎস্যন্যায় বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের কোন রাজবংশের রাজস্ব ব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের রাজস্বব্যবস্থার সাথে প্রতিরক্ষামূলক ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

উক্ত শাসকের আদর্শ ও অনুপ্রেরণাই উদ্দীপকের বনি খানের দীর্ঘদিন পৌরশাসন করার পিছনে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে কমলপুর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে তোমত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?গঙ্গারিডই রাজ্যটির অবস্থান ব্যাখ্যা কর।ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?প্রাচীন বাংলার উক্ত ঘটনাটির সমাধান কীভাবে এসেছিল? বিশ্লেষণ করো।উদ্দীপকের ঘটনার সাথে প্রাচীন বাংলার কোন অবস্থার মিল পাচ্ছো? ব্যাখ্যা করো।ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?সোমপুর বিহার কোথায় অবস্থিত?উদ্দীপকের রাজস্বব্যবস্থার সাথে প্রতিরক্ষামূলক ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক তোমার উদ্দীপকের কোন রাজবংশের রাজস্ব ব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।