প্রথম মহীপাল 'পাল' সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠাতা- ব্যাখ্যা করো।
উত্তর: দুর্বল পাল রাজাদের শাসনকালে হৃত গৌরব ফিরিয়ে এনে সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করায় প্রথম মহীপালকে পাল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠাতা বলা হয়। দেবপালের মৃত্যুর পর দুর্বল শাসকদের আমলে উত্তর ও পশ্চিম বাংলার অংশবিশেষ কম্বোজ রাজবংশের অধিকারে চলে যায় এবং পাল সাম্রাজ্য চরম অবনতির দিকে ধাবিত হয়। রাজা মহীপাল ক্ষমতায় এসে কম্বোজদের বিতাড়িত করে নিজ সাম্রাজ্য পুনরুদ্ধার করেন। এরপর বারাণসী ও মিথিলা পর্যন্ত রাজ্য বিস্তার করে তিনি পাল বংশের শক্ত ভিত্তি পুনরায় স্থাপন করেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
প্রথম মহীপাল 'পাল' সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠাতা- ব্যাখ্যা করো।
উত্তর