দৃশ্যকল্প-১ এ রাজা প্রতাপাদিত্য এর কার্যক্রমের সাথে প্রাচীন বাংলার কোন শাসকের কার্যক্রমের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ রাজা প্রতাপাদিত্যের কার্যক্রমের সাথে প্রাচীন বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা রাজা গোপালের কার্যক্রমের মিল খুঁজে পাওয়া যায়।রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় প্রায় এক শতাব্দী ধরে চরম অরাজকতা ও বিশৃঙ্খলা বিরাজ করছিল, যাকে ঐতিহাসিক পরিভাষায় 'মাৎস্যন্যায়' বলা হয়। এই চরম অরাজকতা থেকে মুক্তি পাওয়ার জন্য তৎকালীন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সাধারণ পরিবার থেকে আসা - গোপালকে রাজা নির্বাচিত করে সিংহাসনে বসান। গোপালের ক্ষমতা গ্রহণের মাধ্যমেই বাংলায় চারশ বছরের দীর্ঘস্থায়ী পাল শাসনের -সূচনা হয় এবং রাজ্যে শান্তি ফিরে আসে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ আমরা দেখতে পাই, রাজা প্রতাপাদিত্য সাধারণ পরিবার থেকে এসে জনগণের সমর্থনে ক্ষমতা গ্রহণ করেন এবং অরাজকতা দূর করে নিজ বংশের শাসন প্রতিষ্ঠা করেন। তাঁর এই পদক্ষেপ রাজ্যে স্থিতিশীলতা নিয়ে আসে, যা পরবর্তীতে তাঁর বংশধররা ধরে রাখেন। এই ঘটনাটি বাংলার মাৎস্যন্যায়ের অবসান ঘটিয়ে রাজা গোপালের পাল বংশ প্রতিষ্ঠার ঐতিহাসিক ঘটনার হুবহু প্রতিফলন। তাই বলা যায়, প্রতাপাদিত্যের কার্যাবলির সাথে রাজা গোপালের কার্যাবলির সাদৃশ্য রয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ রাজা প্রতাপাদিত্য এর কার্যক্রমের সাথে প্রাচীন বাংলার …
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর