দৃশ্যকল্প-১ এ বর্ণিত তথ্যাবলি কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বর্ণিত তথ্যাবলি পাল বংশের শ্রেষ্ঠ শাসক রাজা ধর্মপাল কর্তৃক প্রতিষ্ঠিত 'সোমপুর মহাবিহার'-এর ঐতিহাসিক প্রেক্ষাপটকে নির্দেশ করে। ধর্মপাল ছিলেন পাল সাম্রাজ্যের একজন সুযোগ্য শাসক ও বৌদ্ধ ধর্মের একনিষ্ঠ পৃষ্ঠপোষক। তিনি প্রায় ৪০ বছর অত্যন্ত সুনামের সাথে রাজত্ব করেন এবং জ্ঞান বিস্তারের লক্ষ্যে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সুবিশাল বিহার বা মঠ নির্মাণ করেছিলেন। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লেখ করা হয়েছে যে, একজন বিখ্যাত শাসক বিশাল রিহার প্রতিষ্ঠা করেন যা পরে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। যা রাজা ধর্মপালের সোমপুর বিহারকে নির্দেশ করে। রাজা ধর্মপাল নওগাঁ জেলার পাহাড়পুরে 'সোমপুর মহাবিহার' প্রতিষ্ঠা করেছিলেন, যা ছিল দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিহার। এই প্রাচীন নিদর্শনটির অনন্য স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে জাতিসংঘের ইউনেস্কো একে 'ওয়ার্ল্ড হেরিটেজ' হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। তাই দৃশ্যকল্পের ঘটনাটি মূলত ধর্মপালের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত সোমপুর মহাবিহারকেই নির্দেশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বর্ণিত তথ্যাবলি কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর