"প্রাচীন বাংলার ইতিহাসে শশাঙ্কই প্রথম সার্বভৌম শাসক।" ব্যাখ্যা করো।
উত্তর: শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার গৌড় জনপদের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা, যিনি গুপ্ত সাম্রাজ্যের পতনের পর একটি শক্তিশালী রাজ্য গড়ে তোলেন। ষষ্ঠ শতকের শেষের দিকে গুপ্ত রাজাদের দুর্বলতার সুযোগে মহাসামন্ত শশাঙ্ক ক্ষমতা অধিকার করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি কেবল নিজ রাজ্যেই সীমাবদ্ধ থাকেননি; বরং দুভুক্তি, উৎকল, কঙ্গোদ এবং মগধ অধিকার করে বারাণসী পর্যন্ত রাজ্যসীমা বিস্তার করে নিজেকে বাংলার প্রথম শক্তিশালী ও সার্বভৌম শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। এই প্রাচীন বাংলার ইতিহাসে শশাঙ্কই প্রথম সার্বভৌম শাসক।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
"প্রাচীন বাংলার ইতিহাসে শশাঙ্কই প্রথম সার্বভৌম শাসক।" ব্যাখ্যা করো।
উত্তর