প্রাচীন বাংলার শাসন ব্যবস্থার আয়ের উৎস সম্পর্কে লেখ।
উত্তর: প্রাচীন বাংলার কেন্দ্রীয় সরকারের আয়ের বিভিন্ন উৎস ছিল। এর মধ্যে নানা প্রকার কর ছিল প্রধান। উৎপন্ন শস্যের ওপর বিভিন্ন ধরনের কর ধার্য করা হতো। যেমন- ভাগ, ভোগ, হিরণ্য, উপরি কর ইত্যাদি। কতকগুলো শস্যের এক-ষষ্ঠমাংশ রাজস্ব হিসেবে আদায় করা হতো। দস্যু ও তস্করের ভয় থেকে রক্ষার জন্য কর, ব্যবসায় বাণিজ্য শুল্ক, খেয়াঘাট হতে আদায়কৃত মাসুল ইত্যাদি ছিল সরকারের আয়ের কয়েকটি উৎস। বনজঙ্গল ছিল রাষ্ট্রের সম্পদ। সুতরাং এটিও রাষ্ট্রীয় আয়ের উৎস ছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
প্রাচীন বাংলার শাসন ব্যবস্থার আয়ের উৎস সম্পর্কে লেখ।
উত্তর