ঘটনা-১ দ্বারা পূর্ব পাকিস্তানের প্রতি কোন ধরনের বৈষম্যের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ দ্বারা পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্যের কথা। বলা হয়েছে। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক অর্থনৈতিক ক্ষেত্রে ভয়াবহ বৈষম্যের শিকার হয়। এ কারণে পূর্ব পাকিস্তান কখনো অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। পাকিস্তান রাষ্ট্রের সকল পরিকল্পনা প্রণীত হতো কেন্দ্রীয় সরকারের সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে। জন্মলগ্ন থেকে পাকিস্তানে তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। প্রথমটিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল যথাক্রমে ১১৩ কোটি ও ৫০০ কোটি রুপি, দ্বিতীয়টিতে বরাদ্দ ছিল ৯৫০ কোটি রুপি এবং ১৩৫০ কোটি রূপি। তৃতীয়টিতে পূর্ব ও পশ্চিমের জন্য বরাদ্দ যথাক্রমে ৩৬% ও ৬৩%। রাজধানী উন্নয়নের জন্য বরাদ্দের বেশির ভাগ ছিল পশ্চিম পাকিস্তানের জন্য। ১৯৫৬ সালে করাচির উন্নয়নের জন্য ব্যয় করা হয় ৫৭০ কোটি ঢাকা, যা ছিল মোট ব্যয়ের ৫৬.৪%। পূর্ব পাকিস্তানের কাঁচামাল সস্তা হলেও শিল্পকারখানা বেশিরভাগ গড়ে উঠেছিল পশ্চিম পাকিস্তানে। ব্যাংক-বিমা, বাণিজ্যিক সকল প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। যা পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পথে বড় বাধা ছিল। উদ্দীপকের ছকে দেখানো হয়েছে পাকিস্তান আমলের ব্যাংক, বিমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে, তাছাড়া পাকিস্তানে মোট সরকারি ব্যয়ের ৫-১০ হার উল্লেখ করা হয়েছে যা পূর্ব অর্থনৈতিক বৈষম্য তুলে ধরে। অতএব বলা যায়, উদ্দীপকে পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্য নির্দেশ করা হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) · সৃজনশীল
ঘটনা-১ দ্বারা পূর্ব পাকিস্তানের প্রতি কোন ধরনের বৈষম্যের কথা বলা হয়…
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


