“ঘটনা-২ এর মূল উদ্দেশ্য ছিল দাবি আদায়ের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে বৈষম্যের হাত থেকে রক্ষা করা। “ – উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকের ঘটনা-২ এ ১৯৬৬ সালের ছয় দফার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ছয় দফার মূল উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের মানুষকে বৈষম্যের হাত থেকে রক্ষা করা। পূর্ব পাকিস্তানের জনগণকে পাকিস্তানি ঔপনিবেশিক শাসন শোষণ থেকে মুক্ত করার জন্য শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। তার দাবিগুলো, ছিল সুস্পষ্ট পথ নির্দেশ। এতে বলা হয় উভয় পাকিস্তানের জন্য ভিন্ন ভিন্ন মুদ্রা থাকবে, সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং আঞ্চলিক বাহিনি থাকবে। ফলে ছয় দফার পক্ষে ব্যাপক জনমত গড়ে ওঠে। যেখানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সহজে বিনিময়যোগ্য দুটি মুদ্রা, স্বতন্ত্র ব্যাংক প্রভৃতি বিষয়গুলো তুলে ধরা হয়। ছয় দফার দাবিগুলো বাঙালি জাতির সর্বাঙ্গীন মুক্তির দাবি। ছয় দফার পক্ষে জনপ্রিয়তায় ভীত হয়ে আইয়ুব সরকার শেখ মুজিবকে গ্রেফতার করেন। ফলে দেশব্যাপী আন্দোলন শুরু হয়। পুলিশের গুলিতে অনেক লোক প্রাণ হারায়। এ ছয় দফা দাবি ছিল পরবর্তীতে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের মূল ইশতেহার। যা তাদের বিজয় এনে দেয় এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে ছয়দফার চূড়ান্ত প্রকাশ বাঙালির মুক্তি ঘটে। তাই বলা যায়, ছয়দফা দাবি ছিল দাবিসমূহ আদায়ের মাধ্যমে পূর্ব পাকিস্তানের মানুষকে পশ্চিম পাকিস্তানের শোষণের হাত থেকে মুক্ত করা। যার কারণে এটিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) · সৃজনশীল
“ঘটনা-২ এর মূল উদ্দেশ্য ছিল দাবি আদায়ের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে ব…
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


