উক্ত আন্দোলন ছিল আইয়ুব খানের পতনের চূড়ান্ত প্রতিচ্ছবি পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উক্ত আন্দোলন তথা ১৯৬৯ সালের আন্দোলন আইয়ুব খানের পতনের চূড়ান্ত প্রতিচ্ছবি" উক্তিটি যথার্থ ও যুক্তিযুক্ত। - পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পূর্ব পাকিস্তানের প্রতি জাতিগত নিপীড়ন, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে। ছয় দফার মাধ্যমে স্বাধীনতার যে তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হয়, তার বিকাশ শুরু হয় উনসত্তরের গণঅভ্যুত্থানের মাধ্যমে। উনসত্তরের গণঅভ্যুত্থান ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তীকালে সবচেয়ে বড় আন্দোলন। এ আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা একতাবদ্ধভাবে জুলুম প্রতিরোধে এগিয়ে আসে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র-শিক্ষক নিহত হলে আন্দোলন আরও বেগবান হয়। বাঙালি পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে অদম্য হয়ে ওঠে। ইতোমধ্যে মওলানা ভাসানীও প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন। এমতাবস্থায় উপায়ন্তর না দেখে প্রেসিডেন্ট আইয়ুব খান তৎকালীন প্রধান সেনাপতি ইয়াহিয়া খানের হাতে দেশের শাসনভার অর্পণ করে অবসর গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। ১৯৬৯ সালের ২৫ মার্চ আইয়ুব খান সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন। এভাবে পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী গণঅভ্যুত্থান সফলতা অর্জন করে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলে আইয়ুব খানের স্বপ্নসৌধ ধুলায় মিশে গেলে পাকিস্তানের রাজনীতিতে সূচিত হলো এক বিরাট পরিবর্তন। অতএব বলা যায়, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল আইয়ুব খানের পতনের প্রতিচ্ছবি।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) · সৃজনশীল
উক্ত আন্দোলন ছিল আইয়ুব খানের পতনের চূড়ান্ত প্রতিচ্ছবি পাঠ্যপুস্তকে…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


