শশাঙ্কের মৃত্যুর পরের বাংলায় অরাজকতা দেখা দেয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় এক দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়। এ সময় বাংলায় কোনো যোগ্য শাসনকর্তা ছিলেন না। ভূস্বামীরা প্রত্যেকে বাংলার রাজা হওয়ার আশায় একে অন্যের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সারা বাংলা জুড়ে এক বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। এ অরাজকতার কারণে একে মাৎস্যন্যায় বলা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
শশাঙ্কের মৃত্যুর পরের বাংলায় অরাজকতা দেখা দেয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর