"কৈবর্ত্য বিদ্রোহ” কী? ব্যাখ্যা করো।
উত্তর: প্রাচীন বাংলার পাল বংশের রাজা দ্বিতীয় মহীপালের শাসনকালে এগারো শতকে বরেন্দ্র অঞ্চলে সাধারণ মানুষের অংশ গ্রহণে যে বিদ্রোহ সংঘটিত হয়েছিল, ইতিহাসে তা 'কৈবর্ত বিদ্রোহ' নামে পরিচিত। সাম্রাজ্যের অভ্যন্তরীণ কোন্দল ও দুর্বলতার সুযোগে সামন্তরা প্রকাশ্যে এই বিদ্রোহ ঘোষণা করে। এ বিদ্রোহের প্রধান নেতা ছিলেন কৈবর্ত বা মৎস্যজীবী সম্প্রদায়ের নেতা দিব্যোক বা দিব্য। বাংলার ইতিহাসে এটিই সাধারণ মানুষের অংশগ্রহণে সংঘটিত প্রথম বিদ্রোহ, যার মাধ্যমে দ্বিতীয় মহীপালকে হত্যা করে সামন্তরা বরেন্দ্র অঞ্চল দখল করে নিয়েছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
"কৈবর্ত্য বিদ্রোহ” কী? ব্যাখ্যা করো।
উত্তর