কৈবর্ত বিদ্রোহ কী? ব্যাখ্যা করো।
উত্তর: একাদশ শতকে পাল রাজা দ্বিতীয় মহীপালের শাসনকালে সাধারণ মানুষের অংশগ্রহণে কৈবর্ত বা মৎস্যজীবী সম্প্রদায়ের নেতা দিব্যোকের নেতৃত্বে বরেন্দ্র অঞ্চলে যে বিদ্রোহ সংঘটিত হয়েছিল, তা-ই কৈবর্ত বিদ্রোহ। পাল সাম্রাজ্যের অভ্যন্তরীণ কোন্দল ও দুর্বলতার সুযোগে বাংলার উত্তরাংশের সামন্তবর্গ প্রকাশ্যে এই বিদ্রোহ ঘোষণা করেছিল। এটি ছিল বাংলার ইতিহাসে প্রথম সাধারণ মানুষের বিদ্রোহ, যার মাধ্যমে সামন্তরা রাজা দ্বিতীয় মহীপালকে হত্যা করে বরেন্দ্র অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
কৈবর্ত বিদ্রোহ কী? ব্যাখ্যা করো।
উত্তর