দৃশ্যকল্প-১-এ পাকিস্তান আমলে পূর্ব বাংলার কোন ঘটনা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১-এ পাকিস্তান আমলে পূর্ব বাংলার ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ঘটনা প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, দৃশ্যকল্প-১: কবিরের স্বৈরাচারী ভূমিকার কারণে দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিক্ষোভ চরম আকার ধারণ করে যা পরবর্তীতে গণআন্দোলনে রূপ লাভ করে। ফলে কবির সামরিক বাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়। যা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকে নির্দেশ করে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ অভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানের পতন ঘটে। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার আগরতলা মামলা দায়ের করে শেখ মুজিবকে গ্রেফতার করে। বিশেষ ট্রাইব্যুনালে বিচারকার্য চলার সময় পাকিস্তানের উভয় অংশে আইয়ুব বিরোধী আন্দোলন দানা বাধতে থাকে। কয়েকটি রাজনৈতিক দল নিয়ে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন করা হয়। অন্যদিকে, ছাত্র সংগঠনের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এ ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা দাবি নিয়ে গণঅভ্যুত্থানের ডাক দেয়। ১৮ জানুয়ারি পুলিশের নির্যাতনের প্রতিবাদে ছাত্র সংগ্রাম পরিষদ ধর্মঘট আহ্বান করে। ২০ জানুয়ারি ছাত্রনেতা আসাদুজ্জামান শহিদ হন। তার হত্যার প্রতিবাদে ২২, ২৩ ও ২৪ জানুয়ারি ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে নবম শ্রেণির ছাত্র মতিউর রহমানও নিহত হয়। এরই মধ্যে ১৯৬৯ সালে ১৫ ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়। তার মৃতদেহ নিয়ে জনতা রাজপথে নামে। ৬৯'র গণঅভ্যুত্থানে সমগ্র পূর্ব পাকিস্তান উত্তাল হয়ে ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে আইয়ুব খান ২২ ফেব্রুয়ারি শেখ মুজিবকে মুক্তি দেয় এবং ২৫ মার্চ ক্ষমতা থেকে পদত্যাগ করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ পাকিস্তান আমলে পূর্ব বাংলার কোন ঘটনা প্রতিফলিত হয়েছে?…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


