ছবি-২ এর সাথে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে নিহত শহিদ আসাদের কার্যক্রমের সাদৃশ্য ব্যাখ্যা কর।
উত্তর: ছবি-২ এর উল্লিখিত ব্যক্তি হলেন নূর হোসেন, যিনি নব্বইয়ের এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে শহিদ হন। নূর হোসেনের সাথে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে নিহত শহিদ আসাদের কার্যক্রমের সাদৃশ্য লক্ষ্য করা যায়। পাকিস্তান জন্মের পর থেকেই পূর্ব পাকিস্তানের প্রতি জাতিগত নিপীড়ন, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে জনগণ ফুঁসে ওঠে। ১৯৬৮ সালের নভেম্বর মাসের ছাত্র অসন্তোষ মওলানা ভাসানীর নেতৃত্বে গণআন্দোলনে পরিণত হয়। ১৯৬৯ সালের ৪ঠা জানুয়ারি 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করে বঙ্গবন্ধু ছয় দফার সাথে মিলিয়ে আরও কয়েকটি দাবি নিয়ে ১১ দফা দাবি পেশ করে। ছাত্রদের ১১ দফা দাবিকে বাঙালি জনগোষ্ঠী সমর্থন করে। ঊনসত্তরের উত্তাল ছাত্র সংগ্রাম পরিষদের এ ১১ দফা দাবি ছিল খুবই সময়োপযোগী। তথাপি স্বৈরাচারী আইয়ুব খান এসব দাবি মেনে নিতে অস্বীকার করে। দফায় দফায় ছাত্রদের ওপর পুলিশি নির্যাতন চালানো হয়। পুলিশের গুলিতে শহিদ হন ছাত্রনেতা আসাদুজ্জামান। ফলে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে তীব্র আন্দোলন শুরু হয় তা থেকে নিষ্কৃতি পেতে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। এর মধ্য দিয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সমাপ্তি ঘটে। তাই বলা যায়, ছবি-২ এর সাথে ১৯৬৯ এ গণ-অভ্যুত্থানে শহিদ আসাদের কার্যক্রমের সাদৃশ্য রয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) · সৃজনশীল
ছবি-২ এর সাথে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে নিহত শহিদ আসাদের কার্যক্রমের সা…
উদ্দীপক

Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


