ছক-এ দেখানো প্রশাসনিক ও সামরিক ক্ষেত্রে জনবলের বিশাল বৈষম্যের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী প্রশাসনিক ও সামরিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানির প্রতি বৈষম্য ও নিপীড়নমূলক নীতি অনুসরণ করে। পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকাশক্তি ছিল সিভিল সার্ভিস কর্মকর্তাগণ। ১৯৬২ সালে পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তারা ৯৫৪ জনের মধ্যে বাঙালি ছিল মাত্র ১১৯ জন। ১৯৫৬ সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ৪২০০০ কর্মকর্তার মধ্যে বাঙালির সংখ্যা ছিল মাত্র ২৯০০। ১৯৪৭ সালে করাচিতে রাজধানী হওয়ায় সকল সরকারি অফিস-আদালতে পশ্চিম পাকিস্তানিরা ব্যাপকহারে চাকরি লাভ করে। অন্যদিকে সামরিক বাহিনীর মোট ২২১১ জন্য কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র ৮২ জন। এক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে পার্থক্য ছিল ২০৪৭ জনের। পাকিস্তান শাসনামলে সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে পঙ্গু করে পশ্চিম পাকিস্তানের মুখাপেক্ষী করে রাখার উদ্দেশ্যে প্রশাসনিক ও সামরিক ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি প্রণয়ন করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) · সৃজনশীল
ছক-এ দেখানো প্রশাসনিক ও সামরিক ক্ষেত্রে জনবলের বিশাল বৈষম্যের কারণ …
উদ্দীপক

Dhaka · 2024
উত্তর
উত্তর


