শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের '?' চিহ্নিত স্থানটি সেন বংশের কোন শাসককে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত স্থানটি সেন বংশের শাসক বল্লাল সেনকে নির্দেশ করছে। উদ্দীপকের তথ্যবলি তথা দুটি সংস্কৃত গ্রন্থ রচনা, রামপালে রাজধানী স্থাপন ও কৌলীন্য প্রথার প্রবর্তন বল্লাল সেনকে নির্দেশ করে। কেননা তিনি উপরোক্ত কার্যাবলি সম্পাদন করেন। বিজয় সেনের পর সিংহাসনে আরোহণ করেন তার পুত্র বল্লাল সেন। ১১৬০-১১৭৮ খ্রি. পর্যন্ত বল্লাল সেন বাংলায় রাজত্ব করেন। তার রাজত্বকালে তিনি শুধু পিতৃরাজ্যই রক্ষা করেননি, মগধ ও মিথিলাও সেন রাজ্যভুক্ত করে সেন শাসন শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। অন্যান্য উপাধির সাথে বল্লাল সেন নিজের নামের সাথে 'অরিরাজ নিঃশঙ্ক শঙ্কর' উপাধি গ্রহণ করেছিলেন। বৃদ্ধ বয়সে পুত্র লক্ষণ সেনের হাতে রাজ্যভার অর্পণ করে স্ত্রীকে সাথে নিয়ে ত্রিবেনীর নিকট গঙ্গাতীরে বানপ্রস্থ অবলম্বন করে শেষ জীবন অতিবাহিত করেন। বল্লাল সেন অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। বিদ্যা ও বিদ্ব্যানের প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল। তার একটি বিশাল গ্রন্থাগার ছিল। কবি বা লেখক হিসেবে সংস্কৃত সাহিত্যে তার দান অপরিসীম। তিনি 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' নামে দুটি গ্রন্থ রচনা করেন। এ গ্রন্থদ্বয় তার আমলের ইতিহাসের অতীব মূল্যবান উপকরণ। তিনি ছিলেন তন্ত্র হিন্দুধর্মের পৃষ্ঠপোষক এবং তিনি হিন্দু সমাজকে নতুন করে গঠন করার উদ্দেশ্যে কৌলীন্য প্রথা প্রবর্তন করেন। অতএব উদ্দীপকের '?' তথ্যাবলি রাজা বল্লাল সেনকে নির্দেশ করছে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল

উদ্দীপকের '?' চিহ্নিত স্থানটি সেন বংশের কোন শাসককে নির্দেশ করছে? ব্…

উদ্দীপক

question image

Barisal · 2025

উত্তর

কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য বা দিব্যোক।

উত্তর

রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়। এসময় রাজ্যে যোগ্য শাসক না থাকায় বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। বড় বড় অধিপতি ও ভূ-স্বামীরা - বাংলার রাজা হওয়ার আশায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে মাৎস্যন্যায় বলা হয়। এসময় বাংলার সকল অধিপতিরা ছোট ছোট অঞ্চলগুলোকে গ্রাস করেছিল।

উত্তর

উদ্দীপকের '?' চিহ্নিত স্থানটি সেন বংশের শাসক বল্লাল সেনকে নির্দেশ করছে। উদ্দীপকের তথ্যবলি তথা দুটি সংস্কৃত গ্রন্থ রচনা, রামপালে রাজধানী স্থাপন ও কৌলীন্য প্রথার প্রবর্তন বল্লাল সেনকে নির্দেশ করে। কেননা তিনি উপরোক্ত কার্যাবলি সম্পাদন করেন। বিজয় সেনের পর সিংহাসনে আরোহণ করেন তার পুত্র বল্লাল সেন। ১১৬০-১১৭৮ খ্রি. পর্যন্ত বল্লাল সেন বাংলায় রাজত্ব করেন। তার রাজত্বকালে তিনি শুধু পিতৃরাজ্যই রক্ষা করেননি, মগধ ও মিথিলাও সেন রাজ্যভুক্ত করে সেন শাসন শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। অন্যান্য উপাধির সাথে বল্লাল সেন নিজের নামের সাথে 'অরিরাজ নিঃশঙ্ক শঙ্কর' উপাধি গ্রহণ করেছিলেন। বৃদ্ধ বয়সে পুত্র লক্ষণ সেনের হাতে রাজ্যভার অর্পণ করে স্ত্রীকে সাথে নিয়ে ত্রিবেনীর নিকট গঙ্গাতীরে বানপ্রস্থ অবলম্বন করে শেষ জীবন অতিবাহিত করেন। বল্লাল সেন অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। বিদ্যা ও বিদ্ব্যানের প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল। তার একটি বিশাল গ্রন্থাগার ছিল। কবি বা লেখক হিসেবে সংস্কৃত সাহিত্যে তার দান অপরিসীম। তিনি 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' নামে দুটি গ্রন্থ রচনা করেন। এ গ্রন্থদ্বয় তার আমলের ইতিহাসের অতীব মূল্যবান উপকরণ। তিনি ছিলেন তন্ত্র হিন্দুধর্মের পৃষ্ঠপোষক এবং তিনি হিন্দু সমাজকে নতুন করে গঠন করার উদ্দেশ্যে কৌলীন্য প্রথা প্রবর্তন করেন। অতএব উদ্দীপকের '?' তথ্যাবলি রাজা বল্লাল সেনকে নির্দেশ করছে।

উত্তর

উক্ত শাসকের পরবর্তী শাসক অর্থাৎ বল্লাল সেনের পরবর্তী শাসক লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান ঘটে। মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত। সেন বংশ ১০৬১ খ্রিষ্টাব্দ থেকে ১২০৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় দেড়শ বছর বাংলা শাসন করে। এ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন এবং শেষ রাজা ছিলেন লক্ষণ সেন। বল্লাল সেনের পর তদীয় পুত্র লক্ষণ সেন প্রায় ৬০ বছর বয়সে বাংলার সিংহাসনে আরোহণ করেন। আর এ লক্ষণ সেনের সময় মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি নদীয়া আক্রমণ করেন। তেরো শতকের প্রথম দিকে তথা ১২০৪ খ্রিষ্টাব্দে মুসলমান সেনাপতি বখতিয়ার খলজি নদীয়া আক্রমণ করেন। বৃদ্ধ লক্ষণ সেন কোনো প্রতিরোধ না করে নদীপথে পূর্ববঙ্গের রাজধানী বর্তমান মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর আশ্রয় গ্রহণ করেন। উত্তর ও উত্তর-পশ্চিম বাংলা বখতিয়ার খলজি সহজেই অধিকার করে নেন। লক্ষণাবতীকে (গৌড়) কেন্দ্র করে বাংলায় মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ-পূর্ব বাংলায় অবস্থান করে লক্ষণ সেন আরও ২/৩ বছর রাজত্ব করেন। খুব সম্ভব ১২০৬ খ্রিষ্টাব্দে (মতান্তরে ১২০৫ খ্রিষ্টাব্দে) তিনি মৃত্যুমুখে পতিত হন। লক্ষণ সেনের মৃত্যুর পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন কিছুকাল পূর্ব বাংলা শাসন করেন। এভাবে লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান ঘটে এবং বাংলায় এক নতুন যুগের সূচনা হয়। অতএব বলা যায়, বল্লাল সেনের পরবর্তী শাসক লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান ঘটে।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কমলপুর পৌরসভার চেয়ারম্যান বনি খান তার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। সে শিক্ষা প্রতিষ্ঠানে দেশ-বিদেশের শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়। তার এলাকার বিভিন্ন ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম পালনের সুবিধার বিষয়ে তিনি মনোযোগী হন। তিনি তার পৌরসভায় শান্তিশৃঙ্খলা স্থাপনেও সমর্থ হন। ফলে তিনি দীর্ঘদিন পৌর শাসন করার সুযোগ লাভ করেন।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?
খ
ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?
গ
আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে কমলপুর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত শাসকের আদর্শ ও অনুপ্রেরণাই উদ্দীপকের বনি খানের দীর্ঘদিন পৌরশাসন করার পিছনে কাজ করেছে- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?

ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?

বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গঙ্গারিডই রাজ্যটির অবস্থান ব্যাখ্যা কর।

গঙ্গারিডই রাজ্যটির অবস্থান ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?

ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী প্রাণ বাঁচাতে বাংলাদেশের কক্সবাজারে এসে আশ্রয় নিয়েছে। কারণ, সে দেশের রাখাইন রাজ্যে সামরিক জান্তা সরকার রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে তাদেরকে হত্যা, ধর্ষণ, লুটপাটসহ সবধরনের মানবতাবিরোধী অপরাধ করে চলেছে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
সোমপুর বিহার কোথায় অবস্থিত?
খ
ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের ঘটনার সাথে প্রাচীন বাংলার কোন অবস্থার মিল পাচ্ছো? ব্যাখ্যা করো।
ঘ
প্রাচীন বাংলার উক্ত ঘটনাটির সমাধান কীভাবে এসেছিল? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?

ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সোমপুর বিহার কোথায় অবস্থিত?

সোমপুর বিহার কোথায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইতিহাসের শিক্ষক শ্রেণিতে বললেন, প্রাচীন বাংলায় একটি রাজবংশে রাজস্ব ব্যবস্থায় ছিল ভাগ, ভোগ, হিরণ্য ও উপরিকর। আরো ছিল প্রতিরক্ষামূলক বিচার বিভাগ, পুলিশ বিভাগ, গুপ্তচর বাহিনী ও সামরিক বাহিনী।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
প্রাচীন বাংলার প্রথম উল্লেখযোগ্য রাজবংশ কোনটি?
খ
মাৎস্যন্যায় বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের কোন রাজবংশের রাজস্ব ব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের রাজস্বব্যবস্থার সাথে প্রতিরক্ষামূলক ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

উক্ত শাসকের আদর্শ ও অনুপ্রেরণাই উদ্দীপকের বনি খানের দীর্ঘদিন পৌরশাসন করার পিছনে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে কমলপুর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে তোমত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?গঙ্গারিডই রাজ্যটির অবস্থান ব্যাখ্যা কর।ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?প্রাচীন বাংলার উক্ত ঘটনাটির সমাধান কীভাবে এসেছিল? বিশ্লেষণ করো।উদ্দীপকের ঘটনার সাথে প্রাচীন বাংলার কোন অবস্থার মিল পাচ্ছো? ব্যাখ্যা করো।ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?সোমপুর বিহার কোথায় অবস্থিত?উদ্দীপকের রাজস্বব্যবস্থার সাথে প্রতিরক্ষামূলক ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক তোমার উদ্দীপকের কোন রাজবংশের রাজস্ব ব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।