"জনাব 'M [গণিত] ১৮ বছর বয়সে দুটি দেশের মধ্যে একটি দেশের নাগরিকত্ব বেছে নিতে পারবেন।"- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব 'M [গণিত] ১৮ বছর বয়সে দুটি দেশের মধ্যে একটি দেশের নাগরিকত্ব বেছে নিতে পারবেন। মন্ত্যটি যথার্থ। নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি রয়েছে। যথা- জন্মসূত্রে ও অনুমোদনসূত্রে। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মগ্রহণই ভিত্তি হিসেবে ধরা হয়। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের জন্য সারাবিশ্বে দুটি পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। যথা: ১. জন্মনীতি ও ২. জন্মস্থান নীতি। জন্মনীতি অনুসারে শিশু যে দেশে বা যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, পিতামাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়। যেমন বাংলাদেশের কোনো এক দম্পতি যুক্তরাজ্যে গিয়ে একটি সন্তান জন্ম দিল। এ নীতি অনুসারে ঐ সন্তান বাংলাদেশের নাগরিকতা লাভ করবে। কারণ তার পিতা-মাতা বাংলাদেশের নাগরিক। অন্যদিকে জন্মস্থান নীতি অনুযায়ী পিতা-মাতা যে দেশেরই হোক না কেন সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ঐ রাষ্ট্রেরই নাগরিকতা লাভ করবে। আমেরিকা, কানাডাসহ অল্প কয়েকটি দেশে জন্মস্থান নীতির মাধ্যমে নাগরিকতা নির্ধারণ করে। অন্যদিকে বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশ নাগরিকতা নির্ধারণের ক্ষেত্রে জন্মনীতি অনুসরণ করে থাকে। উদ্দীপকের বাংলাদেশি 'L [গণিত] দম্পতির মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে যান। সেখানে অবস্থান কালে তাদের 'M [গণিত] নামক একটি পুত্র সন্তান জন্মলাভকরে। এরূপ ক্ষেত্রে 'M [গণিত] বাংলাদেশ ও আমেরিকা উভয় দেশের নাগরিক। কারণ, জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি থাকায় কোনো কোনো ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হতে পারে। যেমন: বাংলাদেশে নাগরিকতা নির্ধারণে জন্মনীতি অনুসরণ করে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জন্মনীতি ও জন্মস্থাননীতি উভয়নীতি অনুসরণ করে। কাজেই বাংলাদেশের বাবা-মায়ের সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সেই সন্তান জন্মস্থাননীতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। আবার জন্মনীতি অনুযায়ী সে বাংলাদেশের নাগরিকতা অর্জন করবে। এক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হবে। এক্ষেত্রে 'M [গণিত] এর করণীয় হলো সে পূর্ণ বয়োপ্রাপ্ত হলে অর্থাৎ ১৮ বছর পূর্ণ হলে যেকোনো একটি দেশের নাগরিকত্ব বেছে নেবে। আলোচনা শেষে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি সঠিক ও যথার্থ।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"জনাব 'M ১৮ বছর বয়সে দুটি দেশের মধ্যে একটি দেশের নাগরিকত্ব বেছে নি…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর