'ক' সংস্থার সাধারণ সম্পাদকের কর্মকাণ্ড বাংলাদেশের শাসন ব্যবস্থার আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'ক' সংস্থার সাধারণ সম্পাদকের কর্মকাণ্ড বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাজের অনুরূপ। প্রধানমন্ত্রী বাংলাদেশের শাসনব্যবস্থার স্তস্বরূপ। সংসদীয় সরকার ব্যবস্থার প্রধানমন্ত্রী হলেন প্রকৃত ক্ষমতাধর। তিনি একই সাথে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও মন্ত্রীসভার হৃৎপিণ্ড। তাঁর আদেশ মতোই পুরো প্রশাসন পরিচালিত হয়। তিনি মন্ত্রীপরিষদের সংখ্যা নির্ধারণ, দায়িত্ববণ্টন ও তাদের কাজের তদারকি করেন। উদ্দীপকের 'ক' সংস্থার সাধারণ সম্পাদক সংস্থাটির নির্বাহী প্রধান। তিনি সদস্যদের মাঝে কাজ বণ্টন ও তাদের কাজের তদারকি করেন। সংস্থার কেন্দ্রবিন্দু হিসেবে তিনি পদত্যাগ করলে সংস্থা অকার্যকর হয়ে পড়ে। এরূপ তথ্যগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপস্থাপন করে। তিনি বাংলাদেশের শাসন ব্যবস্থার প্রতিচ্ছবি। কেননা, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নামে দেশের শাসন পরিচালিত হলেও আসলে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা দেশের প্রকৃত শাসনক্ষমতার অধিকারী। মন্ত্রিপরিষদের সহযোগিতায় তিনি শাসনসংক্রান্ত সকল দায়িত্ব পালন করেন। তার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রী, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশে রাষ্ট্রদূত ইত্যাদি নিয়োগ দেন। তাকে কেন্দ্র করে মন্ত্রিসভা গঠিত, পরিচালিত ও বিলুপ্ত হয়। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের একজন সদস্য ও সংসদ নেতা। তিনি সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে সংসদে আইন প্রণয়ন করা হয়। তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত বা ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থের রক্ষক। জাতীয় স্বার্থে তিনি বিভিন্ন সময়ে বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে জনগণকে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পর্কে অবহিত করেন ও জনগণের মধ্যে সংহতি রক্ষায় কাজ করেন। আলোচনার পরিশেষে তাই এটি স্পষ্ট হয়, প্রধানমন্ত্রী হলেন সংসদীয় সরকারব্যবস্থার প্রকৃত শাসক। তাঁকে কেন্দ্র করে দেশের শাসনব্যবস্থা পরিচালিত হয় বলে তাকে শাসনব্যবস্থার মধ্যমণি বলাই যুক্তিযুক্ত।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'ক' সংস্থার সাধারণ সম্পাদকের কর্মকাণ্ড বাংলাদেশের শাসন ব্যবস্থার আল…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর