এককেন্দ্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: যে রাষ্ট্রে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয় তাকে এককেন্দ্রিক সরকার বলে। এককেন্দ্রিক সরকারের সংগঠন সরল প্রকৃতির। কেন্দ্রীয় সরকারের হাতে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা ন্যস্ত থাকে। এতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের ঝামেলা নেই। যেকোনো সিদ্ধান্ত খুব সহজেই সমগ্র দেশে বাস্তবায়ন করা যায়। এককেন্দ্রিক সরকারের মধ্যে জাতীয় সংহতি সুদৃঢ় থাকে। এককেন্দ্রিক সরকারে প্রশাসনিক ব্যয় কম হয়। এ ব্যবস্থায় আঞ্চলিক সরকারের কোনো অস্তিত্ব থাকে না। বাংলাদেশ, জাপান প্রভৃতি এককেন্দ্রিক সরকার দ্বারা পরিচালিত।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
এককেন্দ্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর