উদ্দীপকের আলোকে বলা যায়, "ঐ প্রস্তাবেই ৭১-এর স্বাধীনতার বীজ নিহিত ছিল"- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: ঐ প্রস্তাবেই তথা ঐতিহাসিক ছয় দফা দাবির মাঝেই ৭১-এর স্বাধীনতার বীজ নিহিত ছিল। মন্তব্যটি যথার্থ। ৬ দফা আন্দোলন বাঙালির জাতীয় ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ ঘটনা। এ আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিপক্ক রাজনৈতিক নেতৃত্বের পরিচায়ক। মূলত এ আন্দোলনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু বাঙালির জাতীয় নেতায় পরিণত হন। উদ্দীপকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পেশকৃত ১৯৬৬ সালের ছয় দফা দাবির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উপস্থাপিত ৬ দফা কর্মসূচি ছিল বাঙালির জাতীয় মুক্তির সনদ বা 'ম্যাগনাকার্টা'। কার্যত এ ৬ দফার মধ্যদিয়ে পাকিস্তানি ধাঁচের বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থাকে ভেঙ্গে বাঙালির জাতীয় মুক্তি বা স্বাধীনতা অর্জনের লক্ষ্য স্থির হয়। ৬ দফায় পূর্ব বাংলার জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সকল অধিকারের কথা তুলে ধরা হয়েছে। জেনারেল আইয়ুব ৬ দফাকে 'বিচ্ছিন্নতাবাদী' 'বৃহত্তর বাংলা প্রতিষ্ঠার' কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেন এবং তা নস্যাৎ করতে যেকোনো ধরনের শক্তি প্রয়োগের হুমকি দেন। এ কর্মসূচি বাঙালির জাতীয় চেতনা-মূলে বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এ ৬ দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। যার ফলশ্রুতিতে '৬৯-এর গণঅভ্যুত্থান, '৭০ এর সাধারণ নির্বাচনে বিজয় ও '৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয়। আলোচনার পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত ৬ দফায় বাঙালির স্বায়ত্বশাসনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। সুতরাং যৌক্তিকভাবেই একথা বলা যায় যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পেশকৃত ছয়দফা দাবির মধ্যেই বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বলা যায়, "ঐ প্রস্তাবেই ৭১-এর স্বাধীনতার বীজ নিহিত ছ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর