'ছক-ক' দ্বারা বাংলাদেশ সরকারের কোন ব্যক্তিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: ছক 'ক' দ্বারা বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিকে নির্দেশ করে। রাষ্ট্রপতি বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি ও রাষ্ট্রপ্রধান। তবে রাষ্ট্রপ্রধান হলেও তিনি নামমাত্র বা আলংকারিক অর্থেই প্রধান। কেননা, দুই একটি ব্যতিক্রম ছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত তিনি রাষ্ট্রের কোনো কাজ এককভাবে পরিচালনা করেন না। উদ্দীপকের ছক-ক এর পদাধিকারী ব্যক্তি একটানা ১০ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারেন না, সর্বনিম্ন বয়স ৩৫ বছর, শাসন সংক্রান্ত কাজ তার নামে পরিচালিত হয়। এরূপ বর্ণনায় বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পদ প্রকাশ পায়। কারণ, রাষ্ট্রপতি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদসের ভোটে নির্বাচিত হন। তাঁর কার্যকাল পাঁচ বছর। তিনি পুননির্বাচিত হতে পারেন, কিন্তু কোনো ব্যক্তি ২ মেয়াদের বেশি অর্থাৎ ১০ বছরের বেশি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না। রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ আনা যায় না। তবে সুনির্দিষ্ট অভিযোগে অভিশংসন করা যায়। রাষ্ট্রপতি হতে হলে তাকে অবশ্যই ৩৫ বছর বয়স্ক, বাংলাদেশি নাগরিক ও সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'ছক-ক' দ্বারা বাংলাদেশ সরকারের কোন ব্যক্তিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর