উদ্দীপকের শেষ অংশে তোমার পাঠ্যবই এর কোন ঘটনার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শেষ অংশে আমার পাঠ্যবইয়ের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের মিল আছে। ১৯৭০ সালের নির্বাচন ছিল পাকিস্তান রাষ্ট্রের প্রথম সাধারণ নির্বাচন। প্রাপ্তবয়স্ক এবং জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের ভোটাধিকারের ভিত্তিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। উদ্দীপকের শেষ অংশের 'F [গণিত] রাষ্ট্রে ১৯৭০ সালের ডিসেম্বর মাসে একটি জাতীয় নির্বাচন হয়। নির্বাচনে 'Q [গণিত] প্রদেশের একটি জনপ্রিয় দল জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে না। এরূপ বক্তব্যে ১৯৭০ সালের পাকিস্তান রাষ্ট্রের সাধারণ নির্বাচনের মিল পাওয়া যায়। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির শুরু থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব বাংলার ওপর বৈষম্যমূলক শাসন প্রতিষ্ঠা করেছিল। এ বৈষম্য শুরু হয়েছিল প্রথমত ভাষার দিক থেকে। পরবর্তীতে অর্থনৈতিক, প্রশাসনিক, সামরিক সকল ক্ষেত্রে ছড়িয়ে গিয়েছিল। এ কারণে ৫২-এর ভাষা আন্দোলন, পরবর্তীতে ৬৬-এর ছয় দফা এবং এ অবস্থার নিস্তার না হলে ৬৯-এর গণঅভ্যুত্থান হয়েছিল। ফলে ভীত পশ্চিম পাকিস্তানি সরকার উপায়ন্তর না দেখে ১৯৭০ সালে নির্বাচন দিতে বাধ্য হয়। ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করতে থাকে এবং নির্বাচনের রায় বানচাল করার ষড়যন্ত্র করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের শেষ অংশে তোমার পাঠ্যবই এর কোন ঘটনার মিল পাওয়া যায়? ব্যাখ্…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর