উদ্দীপকের প্রথম ঘটনা বাঙালির স্বাধীনতা সংগ্রামে কোনো অনুপ্রেরণা যোগায় কি? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রথম ঘটনাটি বাঙালির ভাষা আন্দোলনকে নির্দেশ করছে। ভাষা আন্দোলন বাঙালির স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মহান ভাষা আন্দোলন বাঙালির জাতীয় জীবনে এক রক্তাক্ত, গৌরবময় ও তাৎপর্যপূর্ণ ঘটনা। এ আন্দোলন মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল আত্মমর্যাদাবোধ ও আপন অধিকার দ্বারা সন্নিবেশিত। ভাষা আন্দোলনের সেই শপথ যুগে যুগে বাঙালিদের আলোকবর্তিকার মতো পথ দেখায়। এ আন্দোলনের ফলে সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে বাঙালি ভাষার ভিত্তিতে এক জাতিসত্তার পরিচয়ে পরিচিত হয়। উদ্দীপকের প্রথমে বলা হয়েছে, 'F [গণিত] রাষ্ট্রটি 'Q [গণিত] ও 'R [গণিত] প্রদেশ নিয়ে গঠিত। 'F [গণিত] রাষ্ট্রের জনসংখ্যা ছিল ৫৫ কোটি। 'Q [গণিত] প্রদেশের ৩ কোটি মানুষ একটি মাধ্যমে মনেরভাব প্রকাশ করত। 'R [গণিত] প্রদেশের খুব কম মানুষ অন্য মাধ্যমে মনেরভাব প্রকাশ করত। কিন্তু 'R [গণিত] প্রদেশের কম মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমটিই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ছিল। এরূপ বর্ণনা মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়। আর ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্যদিয়ে অধিকার সম্পর্কে বাঙালি জাতীয়তাবোধ জাগ্রত হয়ে উঠেছিল। এ আন্দোলনের মাধ্যমে বাঙালি নিজের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি নিয়ে পূর্ব বাংলার বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠী মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস ও আত্মপ্রত্যয় খুঁজে পায়। ভাষা আন্দোলন পরবর্তীকালে সকল রাজনৈতিক আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল। এ আন্দোলন এদেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। বাঙালিদের মধ্যে ঐক্য ও স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে। তাছাড়া পাকিস্তানি শাসনপূর্বে এটি ছিল বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন। তাছাড়া বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে ঐক্যবদ্ধ করে। পাকিস্তানের প্রতি আগে যে মোহ ছিল তা দ্রুত কেটে যেতে থাকে। নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে ভাষা ও সংস্কৃতির সম্পর্ক এবং গুরুত্ব পূর্ব বাংলার মানুষের কাছে অধিকতর স্পষ্ট হয়ে ওঠে। বাঙালি হিসেবে নিজের আত্মপরিচয়ে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করতে থাকে। আলোচনার পরিশেষে বলা যায়, ভাষাকেন্দ্রিক এই ঐক্যই জাতীয়তাবাদের মূলভিত্তি রচনা করে, যা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের প্রথম ঘটনা বাঙালির স্বাধীনতা সংগ্রামে কোনো অনুপ্রেরণা যোগ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর