কেন ৬ দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়?
উত্তর: ছয় দফা দাবিতে বাঙালির স্বায়ত্বশাসনের ও মুক্তির দাবি সন্নিবেশিত ছিল বলে একে বাঙালি জাতির মুক্তির সনদ বলে। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলের এক কনভেনশনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি উত্থাপন করেন। কার্যত এ ৬ দফাতে পাকিস্তানি ধাঁচের বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থাকে ভেঙে বাঙালি জাতির মুক্তি বা স্বাধীনতা কেন্দ্রীভূত ছিল। আর তাই এ ৬ দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
কেন ৬ দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়?
উত্তর