সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এনামূল দম্পতির ভূমিকা কি যথেষ্ট? যুক্তি দাও।
উত্তর: সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এনামুল দম্পতির ভূমিকা যথেষ্ট। পরিবার মানবসমাজের ক্ষুদ্র ও গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। মানুষ পরিবারেই জন্মগ্রহণ করে এবং জীবনের শেষদিন পর্যন্ত পরিবারেই অবস্থান করে। তাই পরিবার তার সদস্যদের জন্য নানারকম কাজ সম্পাদন করে থাকে। কিন্তু সন্তানদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবার সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের এনামুল দম্পত্তি তাদের সন্তানদের শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক কাজ সম্পাদন করেছে। মূলত এ দুটি কাজ আপাতদৃষ্টিতে প্রকাশ পেলেও পরিবারটি তাদের সন্তানদের বেড়ে ওঠার জন্য সার্বিক দায়িত্ব পালন করেছে। উদ্দীপকে বলা হয়েছে সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশের সার্বিক যত্ন নিজেরাই করেন। এর মধ্যদিয়ে এনামুল দম্পতি তাদের অর্থনৈতিকভাবে যেমন সহযোগিতা করেছে তেমনি স্নেহ, ভালোবাসা, মমতা আর বিনোদনের ব্যবস্থাও করেছে। একটি পরিবার তার সদস্যদের জন্য জৈবিক, অর্থনৈতিক, শিক্ষামূলক রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, বিনোদনমূলক ইত্যাদি কাজ সম্পাদন করে থাকে। যার অধিকাংশ এনামুল দম্পতি তাদের সন্তানদের জন্য পালন করেছে আর এগুলো তাদের সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য যথেষ্ট বলে আমি মনে করি। আলোচনার পরিশেষে বলা যায়, পরিবার হলো আদর্শ মানুষ গড়ার সূতিকাগার। পরিবার সদস্যদের প্রতি যত বেশি ভূমিকা পালন করে সেইভাবে তাদের জীবন সুশোভিত হয়। সুতরাং সন্তানদের বেড়ে ওঠার জন্য এনামুল দম্পতি যেসব ভূমিকা পালন করেছে তা যথেষ্ট বলে আমি মনে করি।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এনামূল দম্পতির ভূমিকা কি যথেষ্ট? …
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর