উদ্দীপকের 'ক' রাষ্ট্রে সংবিধানের কোন বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সংবিধানটি বাংলাদেশের সংবিধানের প্রতিচ্ছবি। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়। এই সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। এ কমিটি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের খসড়া সংবিধান তৈরি করে এবং তা গণপরিষদে উত্থাপিত হয়। পরবর্তীতে এ খসড়া সংবিধান গণপরিষদে বিভিন্ন সদস্যের পক্ষে-বিপক্ষে মতামত প্রদানের পর অবশেষে পরিমার্জিত হয়ে উক্ত সংবিধান গৃহীত ও কার্যকর হয়। উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সংবিধান ১৯৭২ সালে গণপরিষদ কর্তৃক প্রণীত হয়। এরূপ বর্ণনায় স্পষ্টত ১৯৭২ সালে রচিত বাংলাদেশ সংবিধানের সাদৃশ্য পাওয়া যায়। বাংলাদেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য এটি একটি লিখিত সংবিধান। এটি লিখিত বলে জনগণের নিকট সুস্পষ্ট ও বোধগম্য হয়। এর ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। এটি ১১টি ভাগে বিভক্ত। এর একটি প্রস্তাবনাসহ সাতটি তফসিল রয়েছে। আবার, বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। দুষ্পরিবর্তনীয় সংবিধানের কোনো ধারা সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় না। এক্ষেত্রে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হলে জটিল পদ্ধতির আশ্রয় নিতে হয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় এ ধরনের সংবিধান পরিবর্তন করা যায় না। কারণ এর কোনো নিয়ম পরিবর্তন বা সংশোধন করতে জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতির প্রয়োজন হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের 'ক' রাষ্ট্রে সংবিধানের কোন বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়? ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর