উদ্দীপকের জনাব 'ক' ও জনাব 'খ' এর মধ্যে কাকে শাসন ব্যবস্থার মধ্যমণি বলা হয়? বিশ্লেষণপূর্ণক মতামত দাও।
উত্তর: উদ্দীপকের জনাব 'ক' হলেন রাষ্ট্রপতি ও জনাব 'খ' হলেন প্রধানমন্ত্রীর প্রতিচ্ছবি। তাদের মধ্যে প্রধানমন্ত্রীকে শাসন ব্যবস্থার মধ্যমণি বলা হয়। স্তম্ভ মানে হলো যেটার উপর ভর করে কোনোকিছু স্থায়ী রূপ লাভকরে। আবার তার পতন ঘটলে সবকিছুই ধ্বংস হয় বা পতন ঘটে। সংসদীয় সরকারে প্রধানমন্ত্রী এরূপ স্তস্বরূপ। তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। তিনিই প্রকৃত শাসক ও নীতিনির্ধারক। তার থাকা না থাকার উপর পুরো মন্ত্রিসভার স্থায়িত্ব নির্ভর করে বিধায় তাকে সরকারের স্তম্ভ বা মধ্যমণি বলা হয়। উদ্দীপকের 'খ' হলেন প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। তিনি দেশের সকল স্বার্থরক্ষা করেন এবং বিদেশে কোনো আন্তর্জাতিক অনুষ্ঠানে তাঁর দেশের প্রতিনিধিত্ব করেন। অর্থাৎ জনাব 'খ' হলেন প্রধানমন্ত্রী। জনাব 'ক' তথা রাষ্ট্রপতি হলেন দেশের আলঙ্কারিক প্রধান। কিন্তু প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক। কারণ সংসদীয় সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ প্রকৃত শাসক। প্রধানমন্ত্রী একই সাথে সংসদের নেতা, মন্ত্রিসভার নেতা এবং সরকারপ্রধান। তাকে কেন্দ্র করে মন্ত্রিপরিষদ গঠিত ও এর কাজ পরিচালিত হয়। তিনি মন্ত্রিসভার সদস্যসংখ্যা নির্ধারণ করেন ও মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেন। তার নির্দেশনা অনুযায়ী মন্ত্রীরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। তিনি পদত্যাগ করলে সকল মন্ত্রীকে পদত্যাগ করতে হয়। আলোচনার পরিশেষে তাই এটি স্পষ্ট হয়, প্রধানমন্ত্রী হলেন সংসদীয় সরকারব্যবস্থার প্রকৃত শাসক। তাঁকে কেন্দ্র করে দেশের শাসনব্যবস্থা পরিচালিত হয় বলে তাকে শাসনব্যবস্থার মধ্যমণি বলাই যুক্তিযুক্ত।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের জনাব 'ক' ও জনাব 'খ' এর মধ্যে কাকে শাসন ব্যবস্থার মধ্যমণি …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর