অধিকার ভোগের ক্ষেত্রে সুমনা কি রতনের মতো সুযোগ-সুবিধা ভোগ করবে? বিশ্লেষণ কর।
উত্তর: না, অধিকার ভোগের ক্ষেত্রে সুমনা রতনের মতো সুযোগ-সুবিধা ভোগ করবে না। নাগরিকতা হচ্ছে নাগরিকের গুণ বা মর্যাদা। পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিক ও নাগরিকতা বিষয়ক আলোচনাই পৌরনীতির মুখ্য উদ্দেশ্য। যে ব্যক্তি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে, রাষ্ট্রের কল্যাণ কামনা করে এবং রাষ্ট্র প্রদত্ত সব সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে, তাকেই নাগরিক বলা হয়। আর নাগরিকরা রাষ্ট্রের সদস্য হিসেবে রাষ্ট্রের দেয়া যে মর্যাদা লাভকরে, পৌরনীতিতে তাকেই নাগরিকত্ব বা নাগরিকতা বলে। উদ্দীপকের রতনের স্ত্রী সুমনা বাংলাদেশের নাগরিক। রতন আমেরিকার নাগরিকত্ব পেলেও সুমনা এখনও নাগরিকত্ব লাভ করতে পারেনি। সে হিসেবে অধিকার ভোগের ক্ষেত্রে তাদের মধ্যে ভিন্নতা লক্ষ করা যাবে। রতন নাগরিক হিসেবে সে ঐ দেশের রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সকল অধিকার ভোগ করতে পারবে। কারণ এসব অধিকার তার নাগরিকতা দ্বারা নির্ধারিত। কিন্তু সুমনা হলো ঐদেশের প্রবাসী। অর্থাৎ একজন বিদেশি হিসেবে সে সীমিত আকারে সামাজিক অধিকার ভোগ করতে পারবে। কোনো রাজনৈতিক অধিকার সে ভোগ করতে পারবে না। আলোচনা শেষে তাই বলা যায়, রতন ও সুমনার ক্ষেত্রে অধিকার ভোগে ভিন্নতা দেখা যাবে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
অধিকার ভোগের ক্ষেত্রে সুমনা কি রতনের মতো সুযোগ-সুবিধা ভোগ করবে? বিশ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর