মি. জব্বার ও মি. রসুল এর মধ্যে কাকে তুমি উক্ত দেশের শাসন ব্যবস্থার মধ্যমণি বলে মনে কর? তোমার বক্তব্যের যথার্থতা নিরূপণ কর।
উত্তর: মি. জব্বার হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মি. রসুল হলেন রাষ্ট্রপতির প্রতিচ্ছবি। এ দুজনের মধ্যে মি. জব্বার তথা প্রধানমন্ত্রী বাংলাদেশে শাসনব্যবস্থার মধ্যমণি। সংসদীয় সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক। তিনি সরকারপ্রধান। তাকে কেন্দ্র করে দেশের সকল কার্যক্রম পরিচালিত হয়। সংখ্যাগরিষ্ঠ অর্জনকারী দলের নেতাই প্রধানমন্ত্রী নির্বাচিত হন। উদ্দীপকের মি. জব্বার একটি দেশের সরকার প্রধান ও দলীয় নেতা। তিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন ব্যক্তি। তাকে কেন্দ্র করেই তার দেশের শাসনকার্য পরিচালিত হয়। এরূপ বর্ণনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিচ্ছবি পাওয়া যায়। বাংলাদেশের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন মহাসম্মানীয় পদ এবং তাঁর নামেই দেশ পরিচালিত হয়। তবুও প্রধানমন্ত্রী উক্ত দেশের শাসন ব্যবস্থার মধ্যমণি। কারণ সংসদীয় সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিপরিষদ প্রকৃত শাসক। প্রধানমন্ত্রী একই সাথে সংসদের নেতা, মন্ত্রিসভার নেতা এবং সরকারপ্রধান। তাকে কেন্দ্র করে মন্ত্রিপরিষদ গঠিত ও এর কাজ পরিচালিত হয় বিধায় তাকে রাষ্ট্রের শাসনব্যবস্থার মধ্যমণি বলা হয়। তিনি মন্ত্রিসভার সদস্যসংখ্যা নির্ধারণ করেন ও মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেন। তার নির্দেশনা অনুযায়ী মন্ত্রীরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। তিনি পদত্যাগ করলে সকল মন্ত্রীকে পদত্যাগ করতে হয়। অর্থাৎ প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়। আলোচনার পরিশেষে তাই এটি স্পষ্ট হয়, প্রধানমন্ত্রী হলেন সংসদীয় সরকারব্যবস্থার প্রকৃত শাসক। তাঁকে কেন্দ্র করে দেশের শাসনব্যবস্থা পরিচালিত হয় বলে তাকে শাসনব্যবস্থার মধ্যমণি বলাই যুক্তিযুক্ত।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মি. জব্বার ও মি. রসুল এর মধ্যে কাকে তুমি উক্ত দেশের শাসন ব্যবস্থার …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর