প্রধানমন্ত্রী রাষ্ট্রের শাসন ব্যবস্থার মধ্যমণি- ব্যাখ্যা কর।
উত্তর: প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু এবং সরকারপ্রধান বলে তাকে সরকারের স্তম্ভ বলা হয়। তাঁকে কেন্দ্র করে বাংলাদেশের শাসনকার্য পরিচালিত হয়। প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিপরিষদ দেশের প্রকৃত শাসক। জাতীয় সংসদের আস্থাভাজন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। প্রধানমন্ত্রীর কার্যকাল পাঁচ বছর। তবে তার আগে কোনো কারণে সংসদ তার বিরুদ্ধে অনাস্থা আনলে এবং তা সংসদে গৃহীত হলে তাঁকে পদত্যাগ করতে হয়। প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিপরিষদ ভেঙে যায়। তাই প্রধানমন্ত্রীকে সরকারের স্তম্ভ বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
প্রধানমন্ত্রী রাষ্ট্রের শাসন ব্যবস্থার মধ্যমণি- ব্যাখ্যা কর।
উত্তর