আংকেল হোর মতো একজন নেতা ছিল বিধায় ভিয়েতনাম স্বাধীনতা লাভ করেছিল। বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে বক্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: আংকেল-হোর মতো একজন নেতা ছিল বিধায় ভিয়েতনাম স্বাধীনতা লাভ করেছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে মন্তব্যটি যথার্থ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- একটি নাম, যার বজ্রকণ্ঠে শান্তিপ্রিয় বাঙালি জাতি অসীম সাহসে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতিটি পাতায় তাই তাঁর নাম সমুজ্জল। উদ্দীপকের আংকেল-হোর মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাংলাদেশের স্বাধীনতার অগ্রপথিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ভেতর ও বাহিরে একজন খাঁটি বাঙালি, জনমানুষের নেতা। তিনি ছিলেন এ দেশের মানুষের স্বপ্নদ্রষ্টা আর পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে আতঙ্ক। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে যত আন্দোলন পাকিস্তান শাসনামলে হয়েছে তার অগ্রপথিক ছিলেন তিনি। তাইতো তিনি পাকিস্তানী শাসনামলের বেশিরভাগ সময় কারাগারে কাঠিয়ে দিয়েছেন। কিন্তু তিনি ছিলেন অদম্য। তার পাহাড়সম উচ্চ মনোবলের উপর ভিত্তি করে ১৯৬৬ সালে পেশ করেন ঐতিহাসিক ছয় দফা। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন পাকিস্তানি প্রশাসনের মর্মমূ লে আঘাত হেনেছিল। তারা এই আন্দোলনের গভীরতা অনুধাবন করে শঙ্কিত হয়ে পড়েছিল। ফলে তারা নির্যাতন এবং ষড়যন্ত্রের নানারকম ছক কষতে শুরু করে। ৬৯-এর গণঅভ্যুত্থান আর ৭০-এর নির্বাচনের ষড়যন্ত্রে যখন বাঙালি নিজেদের ভবিষ্যৎ দেখে ফেলে ঠিক তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদান করেন ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। যেখানে ছয় দফার আলোকে স্বাধীন বাংলাদেশ গড়ার দিক নির্দেশনা প্রদান করা হয়। এরপর যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তিনি নির্ভয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তার সে ডাকে সাড়া দিয়ে আপামর জনসাধারণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। আলোচনা শেষে তাই বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির প্রাণের নেতা, বাঙালির কর্মপ্রেরণার উৎস। তাইতো তার বজ্র কঠিন নেতৃত্বে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অর্জিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
আংকেল হোর মতো একজন নেতা ছিল বিধায় ভিয়েতনাম স্বাধীনতা লাভ করেছিল। বা…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর