উদ্দীপকের 'X [গণিত] সংস্থাটির বর্ণিত কার্যক্রমের কার্যকারিতা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] সংস্থাটি হলো বিচার বিভাগ। নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা, অপরাধীর শাস্তিবিধান এবং দুর্বলকে সবলের হাত থেকে রক্ষার জন্য নিরপেক্ষ বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। বিচার বিভাগ আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখে। উদ্দীপকের 'X [গণিত] নামের একটি সংগঠন এর উপর নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা, আইনের অনুশাসন ও সংবিধান রক্ষার দায়িত্ব ন্যস্ত। এখানে বিচার বিভাগের চিত্র প্রকাশ পায়। কারণ, ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকারের রক্ষক হিসেবে বিচার বিভাগ গুরুদায়িত্ব পালন করে থাকে। আইন বিভাগ ও শাসন বিভাগের অবাঞ্ছিত হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করে। বিচার বিভাগ সংবিধানের সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে থাকে। বিচার বিভাগ দেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাকে সমর্থন ও সংরক্ষণ করে। ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করে। গণতন্ত্রের স্বরূপ সংরক্ষণের ক্ষেত্রেও বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান ও নিরপরাধীকে মুক্তি দেওয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব বিচার বিভাগের ওপর ন্যস্ত। বিচার বিভাগ গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা রক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের 'X সংস্থাটির বর্ণিত কার্যক্রমের কার্যকারিতা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর