বাংলাদেশের শাসন ব্যবস্থায় 'Y [গণিত] সংঠনের ভূমিকা ব্যাপক? মতামতসহ বিশ্লেষণ কর।
উত্তর: 'Y [গণিত] সংবিধানটি বাংলাদেশের সরকার ব্যবস্থার আইন বিভাগের প্রতিচ্ছবি। বাংলাদেশের শাসনব্যবস্থায় আইন বিভাগের ভূমিকা ব্যাপক। বাংলাদেশ সরকার তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ নিয়ে গঠিত। এর মধ্যে অন্যতম হলো আইনসভা। আইনসভার সদস্যরা সারাদেশ থেকে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। আইনসভা দেশের জন্য আইন প্রণয়নের পশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদন করে থাকে। উদ্দীপকের 'Y [গণিত] নামক সংগঠনটি আইন প্রণয়ন, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ ও বাজেট পাশের সাথে জড়িত। এর মাধ্যমে আইন বিভাগের চিত্র প্রকাশ পায়। বাংলাদেশের আইন বিভাগের নাম জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদ যেকোনো নতুন আইন প্রণয়ন, প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করতে পারে। কোনো নতুন আইন পাস করতে হলে খসড়া বিলের আকারে তা সংসদে পেশ করা হয়। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে গৃহীত হলে বিলটি আইনে পরিণত হয়। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণ সংসদের নিকট দায়ী থাকেন। জাতীয় সংসদ রাষ্ট্রের তহবিল বা অর্থের রক্ষাকারী। সংসদের অনুমতি ছাড়া কোনো কর বা খাজনা আরোপ ও আদায় করা যায় না। সংসদ প্রতিবছর বাজেট পাস করে। সংসদ সংবিধানে উল্লিখিত নিয়মের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের কাজ জাতীয় সংসদ অর্থাৎ আইনসভা করে থাকে। তবে তাদের মূল কাজ আইন প্রণয়ন ও সংশোধন করা। আলোচনা থেকে বলা যায়, আইনসভা বাংলাদেশের শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বাংলাদেশের শাসন ব্যবস্থায় 'Y সংঠনের ভূমিকা ব্যাপক? মতামতসহ বিশ্লেষ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর