রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে রহিমের ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর: রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে রহিমের ধারণাটি ঐশী মতবাদকে নির্দেশ করে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিশ্বের দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানীগণ একেকজন একেক মতবাদকে সমর্থন করেছেন। এর মধ্যে ঐশী মতবাদ অন্যতম। এ মতবাদের সমর্থকদের ধারণা রাষ্ট্র বিধাতার সৃষ্টি। বিধাতা স্বয়ং রাষ্ট্র পরিচালনার জন্য শাসক নিয়োগ করেন। শাসক তার প্রতিনিধি হিসেবে রাজ্য পরিচালনা করেন। উদ্দীপকে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে রহিমের বক্তব্য, এই পৃথিবী সৃষ্টিকর্তা সৃষ্টি করে শাসকের মাধ্যমে পরিচালনা করছেন। তার এরূপ বক্তব্য রাষ্ট্র সৃষ্টির ঐশী মতবাদকে নির্দেশ করেছে। এ মতবাদের প্রবক্তাগণ বলেন, রাষ্ট্র বিধাতার সৃষ্টি। এর শাসক বা রাজাও ঈশ্বর প্রেরিত এবং তাঁর প্রতিনিধি। রাজা তার কাজের জন্য একমাত্র স্রষ্টা বা বিধাতার কাছেই দায়ী, জনগণের কাছে নয়। শাসক যেহেতু স্রষ্টার নির্দেশে কাজ করেন সেহেতু তার আদেশ অমান্য করার অর্থ স্রষ্টাকে অমান্য করা। তাই জনগণ শাসকের কোনো কাজের বিরোধিতা করার সাহস করতো না। শাসকের আদেশ অমান্য করা গর্হিত পাপ বলে বিবেচিত হতো। এজন্য অনেকে অন্যায় থেকে বিরত থাকতো। এ মতবাদ অনুসারে শাসক একাধারে রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান এবং ধর্মীয় প্রধান।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে রহিমের ধারণাটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর