রাষ্ট্র সৃষ্টির ব্যাপারে করিম এবং জাদিদের ধারণার কোনটিকে তুমি অধিকতর গ্রহণযোগ্য বলে মনে কর? এ ব্যাপারে তোমার মতামত দাও।
উত্তর: রাষ্ট্র সৃষ্টির ব্যাপারে করিম এর ধারণা রাষ্ট্র সৃষ্টির বল প্রয়োগ মতবাদ এবং জাদিদের ধারণাটি রাষ্ট্র সৃষ্টির ঐতিহাসিক মতবাদকে নির্দেশ করে। এই দুই মতবাদের মধ্যে ঐতিহাসিক মতবাদ অধিক গ্রহণযোগ্য। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ। এ মতবাদে রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায়। আসলে বর্তমান রাষ্ট্র বহুযুগের বিবর্তনের ফল। এ প্রসঙ্গে ড. গার্নার বলেন, "রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বলপ্রয়োগের মাধ্যমেও সৃষ্টি হয়নি বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্র গড়ে উঠেছে।" উদ্দীপকের করিম এর বক্তব্য, সমাজের শক্তি প্রয়োগকারী ব্যক্তিরা বল প্রয়োগের মাধ্যমে আধিপত্য বিস্তার করে শাসনকার্য পরিচালনা করছেন। এরূপ বক্তব্য রাষ্ট্র সৃষ্টির বল বা শক্তি প্রয়োগ মতবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। বলপ্রয়োগ মতবাদে বলা হয়, সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধবিগ্রহ বা বল প্রয়োগের মাধ্যমে দুর্বলের ওপর নিজেদের আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং শাসনকার্য পরিচালনা করে। অন্যদিকে, জাদিদের ধারণা রাষ্ট্র সৃষ্টি মানবসভ্যতার বিবর্তনের ফল। এখানে জাদিদ মূলত রাষ্ট্র সৃষ্টির বিবর্তনমূলক বা ঐতিহাসিক মতবাদের প্রতি ইঙ্গিত করেছে। বিবর্তনমূলক মতবাদে বলা হয়েছে, রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, সেগুলো হলো- রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, রাষ্ট্র সৃষ্টিতে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ অধিক গ্রহণযোগ্য ও যৌক্তিক। সুতরাং করিম ও জাদিদের বক্তব্যের মধ্যে জাদিদের বক্তব্য তথা রাষ্ট্র সৃষ্টির ঐতিহাসিক মতবাদ নিঃসন্দেহে অধিকতর গ্রহণযোগ্য।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রাষ্ট্র সৃষ্টির ব্যাপারে করিম এবং জাদিদের ধারণার কোনটিকে তুমি অধিকত…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর