বর্তমানে নাগরিকের ধারণার পরিবর্তন ঘটেছে কেন?
উত্তর: রাষ্ট্রের ধরন ও কাঠামোতে পরিবর্তন আসায় বর্তমানে নাগরিকের ধারণার পরিবর্তন এসেছ। প্রাচীন গ্রিসে নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। ঐ সময় গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে উঠে নগর রাষ্ট্র। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত, তাদের নাগরিক বলা হতো। কিন্তু দাস, মহিলা ও বিদেশিদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ ছিলনা বিধায় তাদেরকে নাগরিক বলা হতো না। বর্তমানে একদিকে নাগরিকের ধারণার পরিবর্তন ঘটেছে, অন্যদিকে নগর রাষ্ট্রের স্থলে বৃহৎ আকারের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে নাগরিকের ধারণারও পরিবর্তন ঘটেছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বর্তমানে নাগরিকের ধারণার পরিবর্তন ঘটেছে কেন?
উত্তর