উদ্দীপকে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় উক্ত সংস্থাটির কোন শাখা কার্যকর ভূমিকা রাখছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জাতিসংঘের কথা বলা হয়েছে। বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ভূমিকা রাখছে। বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। সদস্যপদ লাভের পর থেকেই বাংলাদেশ জাতিসংঘের নীতি ও আদর্শের প্রতি আস্থাশীল। বাংলাদেশ বিভিন্ন সময়ে তার নানা সমস্যা মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা পেয়েছে। উদ্দীপকের তাহমিনার দাদুর বর্ণনায় আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের কার্যক্রম বর্ণিত হয়েছে। এ সংস্থাটি ছয়টি শাখার মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে যার অন্যতম একটি শাখা হলো নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ জাতিসংঘের শাসন বিভাগস্বরূপ। নিরাপত্তা পরিষদ মোট ১৫টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের। এ পরিষদ আলাপ-আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার চেষ্টা করে। আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করতে পারে। এ চেষ্টা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগ করার ক্ষমতা রাখে। তাছাড়া নিরাপত্তা পরিষদ শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য কোথাও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে পারে। মোটকথা, আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কাজ এ সংস্থাটি করে থাকে। যা জাতিসংঘের ৫টি সংস্থা করতে পারে না।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় উক্ত সংস্থাটির কোন শাখা কার…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর