উদ্দীপকে জনাব হাসান সাহেবের রাষ্ট্রের সরকার ব্যবস্থা আলী আকবর সাহেবের শাসন ব্যবস্থার চাইতে কি উত্তম? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে জনাব হাসান সাহেবের রাষ্ট্রের সরকার ব্যবস্থা হলো রাষ্ট্রপতিশাসিত এবং আলী আকবর সাহেবের রাষ্ট্রের সরকার ব্যবস্থা হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত। আমি মনে করি সংসদীয় সরকারের তুলনায় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা উত্তম। আইন ও শাসন বিভাগ সরকারের দুটি গুরুত্বপূর্ণ বিভাগ। এ দুটি বিভাগের মধ্যে সম্পর্ক বা জবাবদিহিতা নীতির ভিত্তিতে সরকারের দুটি রূপ রয়েছে। যথা- সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। উদ্দীপকের সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার মধ্যে আমি রাষ্ট্রপতি শাসিত সরকারকে উত্তম মনে করি। কারণ, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যুদ্ধ, জরুরি, অবস্থা বা অন্য কোনো সংকটকালে আইন বিভাগের সাথে পরামর্শ না করেই রাষ্ট্রপতি দ্রুত, কার্যকর ও জোরালো সিদ্ধান্ত নিতে পারে। পক্ষান্তরে, সংসদীয় সরকার ব্যবস্থায় সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়। অনুন্নত দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার অপেক্ষাকৃত স্থায়ী ও কার্যকর শাসন ব্যবস্থা কায়েম করতে পারে। যা সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার পারে না। রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রিবর্গ আইনসভার সদস্যদের প্রভাব থেকে চাপ মুক্ত থাকতে পারে। কিন্তু মন্ত্রিপরিষদ শাসিত সরকারে মন্ত্রিবর্গ আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকার ক্ষমতা-স্বাতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত বিধায় প্রত্যেক বিভাগ (আইন, শাসন ও বিচার) পৃথকভাবে কাজ করে কিন্তু সংসদীয় সরকারে এটি উপেক্ষিত থাকে। আইন বিভাগের নিয়ন্ত্রণ ও প্রভাব মুক্ত হবার ফলে যুদ্ধ, আন্তর্জাতিক সংকট ও জরুরি অবস্থায় রাষ্ট্রপতি অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করতে পারে। যা মন্ত্রিপরিষদ শাসিত সরকার পারে না।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে জনাব হাসান সাহেবের রাষ্ট্রের সরকার ব্যবস্থা আলী আকবর সাহেব…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর