আংকেল-হোর ভাষণের সাথে বাংলাদেশের ইতিহাসের কোন ভাষণের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: আংকেল-হোর ভাষণের সাথে বাংলাদেশের ইতিহাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মিল পাওয়া যায়। ৭ মার্চের ভাষণ বাংলাদেশের সর্বকালের সেরা ভাষণ। ১৯৭১ সালে ৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ভাষণ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিরা ৭০-এর নির্বাচনে জয়লাভ করে। কিন্তু ১ মার্চ ১৯৭১ সালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কর্তৃক পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। এ প্রেক্ষিতে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের শুরু হয়। ফলে ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দান করেন যা ৭ মার্চের ভাষণ হিসেবে পরিচিত। উদ্দীপকের কিংবদন্তি নেতা আংকেল-হো ১৯৪৫ সালে ২ সেপ্টেম্বর হ্যানয়ের এক জনসভায় ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন। তার নির্দেশমতো সে দেশের মানুষ স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে। এরূপ ঘটনার সাথে বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও প্রেক্ষাপটের চিত্র প্রকাশ পায়। এ ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। এ ভাষণে তিনি বলেন, প্রত্যেক মহল্লায়, ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম কমিটি গড়ে তুলুন। যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন। মনে রাখবেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ্। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
আংকেল-হোর ভাষণের সাথে বাংলাদেশের ইতিহাসের কোন ভাষণের মিল পাওয়া যায়?…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর