অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: অসহযোগ আন্দোলন হলো পাকিস্তান সরকারের বিরুদ্ধে বাঙালির একটি সর্বাত্মক আন্দোলন। ১ মার্চ ১৯৭১ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কর্তৃক পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। এর প্রতিবাদে ১৯৭০ সালের ২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সারা বাংলায় সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালিত হয়। পূর্ব বাংলার সকল সরকারি বেসরকারি অফিস, সেক্রেটারিয়েট, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, হাইকোর্ট, পুলিশ প্রশাসন, ব্যাংক-বীমা, ব্যবসা-বাণিজ্য, পরিবহণ ইত্যাদি পাকিস্তান সরকারের নির্দেশ সম্পূর্ণ অগ্রাহ্য করে বঙ্গবন্ধুর নির্দেশে পরিচালিত হয়। এ আন্দোলনই হলো অসহযোগ আন্দোলন।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর